Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2026, 10:25 am
Last modified: 18 January, 2026, 10:25 am

Related News

  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন

মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

র‍্যাব কর্মকর্তা জানান, আব্দুল খালেক নামে এক যুবক এই চক্রের শিকার হয়ে মালয়েশিয়ায় গিয়ে চরম শারীরিক নির্যাতনের শিকার হন। পরে তিনি দেশে ফিরে কাফরুল থানায় মামলা করেন।
টিবিএস রিপোর্ট
18 January, 2026, 10:25 am
Last modified: 18 January, 2026, 10:25 am
গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচার এবং পরবর্তীতে মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে মানব পাচারকারী চক্রের দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মোস্তফা (৪৬) এবং মো. মহসিন মিয়া (৪২)।

আজ (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা কে এন রায় নীতি সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীগঞ্জ থানাধীন সাতমোড়া এলাকায় র‍্যাব-৪ ও র‍্যাব-৯-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, 'তাদের বিরুদ্ধে আগে থেকেই মানব পাচারের মামলা রয়েছে। তারা একটি বেসরকারি এজেন্সির ব্যানারে উচ্চ বেতনের প্রতিশ্রুতি দিয়ে মালয়েশিয়ায় লোক পাঠাতো।' 

র‍্যাব কর্মকর্তা আরও জানান, আব্দুল খালেক নামে এক যুবক এই চক্রের শিকার হয়ে মালয়েশিয়ায় গিয়ে চরম শারীরিক নির্যাতনের শিকার হন। পরে তিনি দেশে ফিরে কাফরুল থানায় মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২২ বছর বয়সী আব্দুল খালেক গ্রেপ্তারকৃতদের পূর্বপরিচিত ছিলেন এবং তাদের মাধ্যমেই এজেন্সির অন্যান্য সদস্যদের সঙ্গে তার পরিচয় হয়। আসামি মো. মোস্তফা ১৫ লাখ টাকা চুক্তিতে খালেককে বিদেশে পাঠানোর প্রস্তাব দেন। সেই অনুযায়ী, ২০২১ সালে খালেক মালয়েশিয়া হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতদের উপস্থিতিতে এজেন্সিকে নগদে পাঁচ লাখ টাকা দেন। ভিসা পাওয়ার পর তিনি আরও ১০ লাখ টাকা পরিশোধ করেন।

গ্রেপ্তারকৃতরা ২০২৩ সালের জানুয়ারিতে ওই এজেন্সির মাধ্যমে খালেককে মালয়েশিয়ায় পাঠান। সেখানে তাদের পরিচিত বাপ্পি নামে এক ব্যক্তি খালেককে তার বাসায় নিয়ে যান। মামলার বিবরণী অনুযায়ী, তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিবর্তে মালয়েশিয়ার একটি সিমেন্ট কারখানায় আটকে রাখা হয় এবং অমানুষিক নির্যাতন ও কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয়।

অপরাধীরা নির্যাতনের ভিডিও খালেকের পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে। তার আত্মীয়রা মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দিলেও তার মুক্তি মেলেনি। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে খালেক মালয়েশিয়ায় ফকির নামে এক বাংলাদেশি দালালের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হন। তবে ওই দালাল তাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে উল্টো একটি মানব অঙ্গ পাচারকারী সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেয়। এক পর্যায়ে সিন্ডিকেটটি তার চোখ, কান এবং কিডনি বিক্রির জন্য তাকে একটি অবৈধ ক্লিনিকে স্থানান্তরের চেষ্টা করে।

যাত্রাপথে মালয়েশিয়ার পুলিশ একটি চেকপোস্টে গাড়িটি থামায়। এ সময় পাচারকারীরা খালেককে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর অবৈধভাবে বসবাসের দায়ে খালেক সেখানে চার মাস কারাবরণ করেন। ২০২৫ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং আদালতের নির্দেশে কাফরুল থানায় মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

র‌্যাব / মালয়েশিয়া / মানব পাচার চক্র / গ্রেপ্তার / নির্যাতন / মালয়েশিয়ায় পাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net