Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

খেলা

এনডিটিভি
12 January, 2026, 09:50 pm
Last modified: 12 January, 2026, 10:08 pm

Related News

  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
  • ভারতে বাংলাভাষী মুসলিম, রোহিঙ্গা ও শরণার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়েছে: জাতিসংঘ
  • দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে, 'ভারতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে। কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা।
এনডিটিভি
12 January, 2026, 09:50 pm
Last modified: 12 January, 2026, 10:08 pm
ফাইল ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের করা সাম্প্রতিক এক দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটি উপদেষ্টার এই বক্তব্যকে 'সম্পূর্ণ অসত্য' বলে অভিহিত করেছে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য ভারত সফরে অনীহা প্রকাশ করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। তখন বিসিসিআই 'অস্পষ্ট' কিছু পরিস্থিতির কথা উল্লেখ করেছিল।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে। 

আসিফ নজরুল বলেন, 'আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে ভারতে আসন্ন বিশ্বকাপে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এই কারণগুলোর মধ্যে অন্যতম একটি হলো—বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা।'

ক্রীড়া উপদেষ্টা সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, মোস্তাফিজুর রহমান দলে থাকলে তা সামগ্রিকভাবে দলের নিরাপত্তাঝুঁকি আরও বাড়িয়ে দেবে।

ক্রীড়া উপদেষ্টা বলেন, 'চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।'

তবে আইসিসি বিসিবির সাথে যোগাযোগের কথা স্বীকার করলেও আসিফ নজরুলের এই দাবিগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে, 'ভারতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে। কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়টি যে সমস্যা হতে পারে, তা উল্লেখ করা হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন... আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি।'

উল্লেখ্য, মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / টি-টোয়েন্টি / ভারত / মোস্তাফিজুর রহমান / আসিফ নজরুল / ক্রীড়া উপদেষ্টা / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
  • ভারতে বাংলাভাষী মুসলিম, রোহিঙ্গা ও শরণার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়েছে: জাতিসংঘ
  • দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net