Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
মোসাব্বির হত্যা মামলা: ৩ আসামির ৭ দিনের রিমান্ড, একজনের স্বীকারোক্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2026, 08:10 pm
Last modified: 12 January, 2026, 08:17 pm

Related News

  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 
  • হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপের প্রতিবেদন চায় হাইকোর্ট, মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের রুল

মোসাব্বির হত্যা মামলা: ৩ আসামির ৭ দিনের রিমান্ড, একজনের স্বীকারোক্তি

জবানবন্দি রেকর্ডের আবেদনে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের সময় আসামি জিন্নাতের দায়িত্ব ছিল মূল শ্যুটার রহিমকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া। ঘটনার সময় জিন্নাত নিজে দুই রাউন্ড গুলি ছোড়েন, যার একটি ফাঁকা এবং অন্যটি মোসাব্বিরের সঙ্গে থাকা ব্যক্তির গায়ে লাগে। জিন্নাত ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের চেনেন এবং জিজ্ঞাসাবাদে নিজের দায় স্বীকার করেছেন।
টিবিএস রিপোর্ট
12 January, 2026, 08:10 pm
Last modified: 12 January, 2026, 08:17 pm
ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলার অন্য এক আসামি মো. জিন্নাত (২৪) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত জিন্নাতের জবানবন্দি রেকর্ড করেন।

অন্যদিকে, শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তিন আসামির সাত দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. বিল্লাহ (২৯), মো. আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩১)।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। আসামি মো. জিন্নাত স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পাশাপাশি গ্রেপ্তার অপর তিন আসামিকে সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা আসামি পূর্বপরিকল্পিতভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় বাদীনির স্বামীকে গুলি করে হত্যা করেছে। ঘটনার সাক্ষী সুফিয়ান বেপারী মাসুদ গুরুতর জখম অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মূল রহস্য উদঘাটন, ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও অস্ত্রের উৎস শনাক্তসহ পলাতক মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

জবানবন্দি রেকর্ডের আবেদনে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের সময় আসামি জিন্নাতের দায়িত্ব ছিল মূল শ্যুটার রহিমকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া। ঘটনার সময় জিন্নাত নিজে দুই রাউন্ড গুলি ছোড়েন, যার একটি ফাঁকা এবং অন্যটি মোসাব্বিরের সঙ্গে থাকা ব্যক্তির গায়ে লাগে। জিন্নাত ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের চেনেন এবং জিজ্ঞাসাবাদে নিজের দায় স্বীকার করেছেন। তিনি বর্তমানে অনুতপ্ত হয়ে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে ইচ্ছুক।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, 'মোসাব্বিরকে হত্যার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মোসাব্বির আন্দোলন করেছেন। ওই কাঠগড়ায় শতবার দাড়িয়েছেন মোসাব্বির। ১৮ মাস জেলও খেটেছেন তিনি। মামলার কারণে তিনি তার ফ্যামিলির খোঁজ খবর রাখতে পারেননি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গণতন্ত্রের জন্য তিনি সারাজীবন লড়াই করেছেন। হত্যার আগে তারা রেকিংও করেছেন। তদন্ত কর্মকর্তা মামলার মূল শ্যুটার রহিমকে এখনো ধরতে পারেননি। রহিম এখনো পুলিশের ধরা-ছোঁয়ার বাহিরে আছে। মামলার তদন্তের স্বার্থে আসামিদের সাত দিনের রিমান্ডের প্রার্থনা করছি।'

শুনানি চলাকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ সময় আসামি মো. বিল্লাহ আদালতের উদ্দেশে বলেন, 'আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি কিছুই বলতে পারব না। আমি কিছুই জানি না। আমি কাজে ছিলাম। আমাকে শুধু শুধু গ্রেপ্তার করা হয়েছে।' অপর আসামি মো. রিয়াজ বলেন, 'আমিও কিছুই জানি না স্যার।'

উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ১১ জানুয়ারি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ জানুয়ারি আজিজুর রহমান মোসাব্বির বন্ধুদের সঙ্গে তেজতুরী বাজার এলাকায় আড্ডা শেষে রাত ৮টা ১০ মিনিটের দিকে বাসার উদ্দেশে রওনা দেন। ১০ মিনিট পর আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে অজ্ঞাত ৪-৫ জন তার গতিরোধ করে গুলি চালায়। গুলিতে মোসাব্বির মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে আসা সুফিয়ান বেপারী মাসুদকেও গুলি করা হয়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

স্বেচ্ছাসেবক দলের নেতা / আদালত / রিমান্ড / আদালতে জবানবন্দি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 
  • হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপের প্রতিবেদন চায় হাইকোর্ট, মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের রুল

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net