Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থেকে আটক ৩

বাংলাদেশ

10 January, 2026, 12:05 pm
Last modified: 10 January, 2026, 12:04 pm

Related News

  • অর্থ আত্মসাত মামলায় গ্রেপ্তার দেখানো হলো সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ারকে
  • রাজধানীর কেরানীগঞ্জে মিলল আরও দুই ইয়াবা কারখানা, গ্রেপ্তার ২
  • অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
  • মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থেকে আটক ৩

10 January, 2026, 12:05 pm
Last modified: 10 January, 2026, 12:04 pm

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

আজ (১০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একজন যুগ্ম কমিশনার টিবিএসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার (৭ জানুয়ারি) রাতে তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মোসাব্বির। 

ওই সময় তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী মাসুদ পেটে গুলিবিদ্ধ হন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দল হলো বিএনপির সহযোগী সংগঠন।

পুলিশের তথ্যমতে, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁওয়ে স্টার কাবাবের পেছনে অবস্থিত আহসানউল্লাহ ইনস্টিটিউট অভ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

তদন্তকারীরা ঘটনাস্থল থেকে ৭.৬৫ মিমি বুলেটের তিনটি খোসা উদ্ধার করেছেন।

সুপার স্টার হোটেল থেকে বাসায় ফেরার পথে একটি অন্ধকার গলিতে ওত পেতে থাকা হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি করে। মোসাব্বিরের ডান কনুই ও পেটে গুলি লাগলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে মাসুদের পেটের বাঁ পাশে গুলি লাগে।

এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুজন হামলাকারী কারওয়ান বাজার প্রধান সড়কের দিকে দৌড়ে পালাচ্ছে। তাদের একজনের মুখ ঢাকা ছিল। তদন্তকারীদের ধারণা, এই হামলায় অন্তত পাঁচজন জড়িত ছিল।

ঘটনা সম্পর্কে অবগত সূত্রের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মোসাব্বিরের হত্যাকাণ্ড অভ্যন্তরীণ কোন্দল থেকে, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

স্বেচ্ছাসেবক দলের নেতা / হত্যাকাণ্ড / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
    কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

Related News

  • অর্থ আত্মসাত মামলায় গ্রেপ্তার দেখানো হলো সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ারকে
  • রাজধানীর কেরানীগঞ্জে মিলল আরও দুই ইয়াবা কারখানা, গ্রেপ্তার ২
  • অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
  • মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Most Read

1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

3
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net