Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: আদালতে হোটেলকর্মী মিলনের স্বীকারোক্তি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 January, 2026, 07:55 pm
Last modified: 13 January, 2026, 08:00 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: আদালতে হোটেলকর্মী মিলনের স্বীকারোক্তি 

গ্রেপ্তারকৃত মিলন নিহত নিলির বাবার হোটেলেই কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তবে জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কী তথ্য দিয়েছেন বা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা বিস্তারিত জানা যায়নি।
টিবিএস রিপোর্ট
13 January, 2026, 07:55 pm
Last modified: 13 January, 2026, 08:00 pm
হোটেলকর্মী মিলন হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার নিলিকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া হোটেলকর্মী মিলন হোসেন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক (রাজু) আসামি মিলনকে আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। 

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত মিলন নিহত নিলির বাবার হোটেলেই কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তবে জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কী তথ্য দিয়েছেন বা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা বিস্তারিত জানা যায়নি। প্রসিকিউশন বিভাগের এসআই মো. মারুফুজ্জামান জবানবন্দি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় নিলির বাবা মো. সজিবের 'শাহজালাল হোটেল' নামে একটি খাবারের দোকান রয়েছে। সজিব ও তার ছেলে শাকিল কর্মচারীদের সহায়তায় ব্যবসাটি পরিচালনা করে আসছিলেন। গত ৭ জানুয়ারি জমি সংক্রান্ত কাজের জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে হবিগঞ্জ যান সজিব। এসময় বাসায় ছিলেন তার দুই মেয়ে শোভা ও নিলি।

ঘটনার দিন অর্থাৎ গত শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বড় বোন শোভা জিম সেন্টারে যান। বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় ফিরে তিনি রান্নাঘরের মেঝেতে নিলিকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ওই রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন নিলির বাবা মো. সজিব। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, 'পূর্ব শত্রুতার' জেরে অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি তার মেয়েকে হত্যা করেছে। মামলা দায়েরের পরদিন ১১ জানুয়ারি মিলনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Related Topics

টপ নিউজ

আদালতে জবানবন্দি / গ্রেপ্তার / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net