Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
টিকেট, পাসপোর্ট, আর বিদেশ ভ্রমণে লাগবে ভ্যাকসিন কার্ড 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
18 March, 2021, 08:50 pm
Last modified: 18 March, 2021, 08:53 pm

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কায় শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলোর বাজারদর কমেছে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি
  • মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না
  • এয়ারলাইনসগুলোর আটকে থাকা পেমেন্ট দ্রুত পরিশোধে ব্যাংকগুলোকে নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
  • বিশ্বের এয়ারলাইন তহবিলের ২১৪ মিলিয়ন ডলার আটকে রেখেছে বাংলাদেশ: আইএটিএ
  • রেস্টুরেন্টে খেতে হলে অবশ্যই ভ্যাকসিন কার্ড লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

টিকেট, পাসপোর্ট, আর বিদেশ ভ্রমণে লাগবে ভ্যাকসিন কার্ড 

বিভিন্ন দেশের সরকার ও এয়ারলাইনের লক্ষ্য একটাই- মহামারি পরবর্তীকালে আকাশপথে ভ্রমণ যত দ্রুত সম্ভব- সহজ ও সাবলীল করে তোলা
টিবিএস ডেস্ক 
18 March, 2021, 08:50 pm
Last modified: 18 March, 2021, 08:53 pm
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

গেল বছর চীন থেকে জীবাণু বিস্তারের আতঙ্ক বাধাগ্রস্ত করে আকাশপথে ভ্রমণ শিল্পকে। তারপর অন্যান্য দেশেও করোনাভাইরাসের বিস্তার অচল করে দেয় যাত্রী পরিবহন। এয়ারলাইনগুলো সম্মুখীন হয় বিপুল লোকসানের। তবে, চলতি বছর টিকাদানে গতি আসবে- এমন অবস্থার উপর বাজি ধরে পুনরায় আন্তর্জাতিক ভ্রমণ সচল করতে উদ্যমী এয়ারলাইনগুলো। 

যাত্রীদের স্বাস্থ্য তথ্য এবং টিকাগ্রহণকে এজন্য গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন; ইউরোপের সবচেয়ে বড় দুটি এয়ারলাইন; ব্রিটিশ এয়ারওয়েজ এবং রায়ানএয়ার হোল্ডিং পিএলসি যাত্রীদের টিকাদানের তথ্য বা কোভিড পরীক্ষার ফলাফল সংগ্রহ করছে। টিকেট বুকিংয়ের সময় পাসপোর্ট নাম্বার এবং ভিসা বিবরণের পাশাপাশি তারা জমা নিচ্ছে মেডিকেল রিপোর্ট। 
 
এয়ারলাইনগুলো জানায়, এই পদক্ষেপের ফলে টিকাগ্রহণকারী যাত্রীর সম্পর্কে জানতে পারবেন গন্তব্য দেশের অভিবাসন কর্তৃপক্ষ। ফলে এমন যাত্রীরা সেখানে কোনোপ্রকার বাঁধা-বিপত্তির মুখে পড়বেন না। বরং তাদের নিরাপদ ভ্রমণকারী হিসেবে ধরে নেওয়া হবে। পদক্ষেপটি ভ্রমণের জন্য টিকাগ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরবে, ফলে অন্যরাও টিকা নিতে উৎসাহী হবেন। 

মহামারিতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় যুক্তরাষ্ট্রে, প্রাণহানিতেও বিশ্বের শীর্ষস্থানে আছে দেশটি। তবে সাম্প্রতিক সময়ে টিকাদানে গতি আসার কারণে সেখানে কমেছে কোভিড-১৯ সংক্রমণের নতুন কেস সংখ্যা। মৃত্যুহারও পড়তির দিকে। ফলে ধীরে ধীরে সচল অবস্থায় ফিরছে স্থানীয় পর্যায়ে আকাশপথে ভ্রমণ।   

আন্তর্জাতিক ভ্রমণে এখনও তেমন যাত্রী সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। অনেক দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিন নীতিমালা এবং কোভিড পরীক্ষার বাধ্যবাধকতার সম্মিলিত প্রভাবেই আন্তঃসীমানা পরিবহনের মন্দা কাটছে না। 

কিন্তু, টিকাদান দ্রুতলয়ে চললে আকাশপথে ভ্রমণ যে আপনা থেকেই গতি ফিরে পাবে- তার উজ্জ্বল উদাহরণ যুক্তরাষ্ট্র। এভিয়েশন শিল্প বিশ্লেষক ফার্ম সিরিয়ামের দেওয়া তথ্যমতে, গত সেপ্টেম্বর থেকে মার্চের শুরু নাগাদ যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সেবাদানকারী এয়ারলাইনগুলোর 'শিড্যিউল্ড ক্যাপাসিটি' বেড়েছে ৫০ শতাংশ। সেই তুলনায় বৈশ্বিক পর্যায়ে সকল রুটে যাত্রীবাহী সংস্থাগুলোর সক্ষমতা বেড়েছে মাত্র ৭ শতাংশের কিছু বেশি। 

টিকাদান ঘিরে নব্য এই উদ্দীপনা ও ইতিবাচক মনোভাব পুঁজি করেই আন্তর্জাতিক ভ্রমণের টিকেট বিক্রি বাড়াতে চায়- ব্রিটিশ এয়ারওয়েজ, রায়ানএয়ার-সহ অন্যান্য এয়ারলাইন। মহামারিতাড়িত অর্থনীতি উন্মুক্ত করতে ইউরোপের প্রভাবশালী কিছু দেশের সরকার ভ্যাকসিন পাসপোর্ট চালুর কথা ভাবছে। এসব দেশে টিকাগ্রহণকারী স্থায়ী বাসিন্দাদের জন্যে এমন সনদও চালুর চিন্তাভাবনা চলছে, যা দেখিয়ে তারা অনায়সে পানশালা ও রেস্তোরার মতো স্থানে যেতে পারবেন। যোগ দিতে পারবেন দপ্তরের কাজে বা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে। 

এয়ারলাইনগুলোর তেমন কড়াকড়ি ব্যবস্থা এখনও নেয়নি। তাদের সাম্প্রতিক চেষ্টা আরও বেশি গ্রহণযোগ্য। চাহিদামতো কোভিড টেস্টের তথ্য দেওয়া বা টিকাদানের সনদ দেখানো যাত্রীদের জন্য কঠিন হবে না। 

তাছাড়া, কিছু দেশ প্রথম পর্যায়ে টিকাগ্রহণকারীদের জন্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে। এই সুযোগটাও নিতে চান অনেকেই। বিভিন্ন দেশের সরকার ও এয়ারলাইনের লক্ষ্য একটাই- মহামারি পরবর্তীকালে আকাশপথে ভ্রমণ যত দ্রুত সম্ভব- সহজ ও সাবলীল করে তোলা। এজন্যেই, যাত্রীদের ভিন দেশের সীমান্তে প্রবেশের সময় বাধা পাওয়ার ভয় দূর করতে এবং এয়ারপোর্টের চেক ইনে বাড়তি সময় কাটানোর দুর্ভোগ কমাতে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। 

ভূমধ্যসাগরের পর্যটন নির্ভর অর্থনীতির দুটি দেশ- গ্রীস ও সাইপ্রাস। যুক্তরাজ্যে টিকাদান আশাব্যঞ্জক গতিতে এগিয়ে চলায়- দুই ডোজ টিকা নিয়েছেন এমন নথিপত্র দেখাতে সক্ষম ব্রিটিশ নাগরিকদের জন্য কোনো প্রকার বাধা ছাড়াই ভ্রমণের সুযোগ করে দিতে চলেছে দেশ দুটি। টিকাপ্রাপ্ত পর্যটকদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার বিপত্তি থেকে রেহাই দিয়েছে আইসল্যান্ডের সরকার।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনও টিকা নেওয়া বিদেশিদের জন্য ভ্রমণ বিধি-নিষেধ শিথিলের কথা জানিয়েছে। ইতোমধ্যেই, যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত এবং ফিলিপাইনে অবস্থিত চীনা দূতাবাস টিকা সনদ সত্যায়িত করার উদ্যোগ নিয়েছে। 

প্রতিনিয়ত এভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভ্যাকসিন কার্ড। নানা উদ্যোগের মধ্য দিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলছে ভবিষ্যৎ ভ্রমণ ব্যবস্থার, যেখানে টিকেট বুকিং থেকে শুরু করে ভিসা প্রাপ্তি এবং ভিনদেশ সফরে ভ্যাকসিন কার্ড হবে অপরিহার্য।  

  • সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন কার্ড / এয়ারলাইন শিল্প / আন্তর্জাতিক পর্যটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কায় শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলোর বাজারদর কমেছে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি
  • মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না
  • এয়ারলাইনসগুলোর আটকে থাকা পেমেন্ট দ্রুত পরিশোধে ব্যাংকগুলোকে নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
  • বিশ্বের এয়ারলাইন তহবিলের ২১৪ মিলিয়ন ডলার আটকে রেখেছে বাংলাদেশ: আইএটিএ
  • রেস্টুরেন্টে খেতে হলে অবশ্যই ভ্যাকসিন কার্ড লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net