Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ডাচ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বড় জালিয়াতি, জামালপুর থেকে গ্রেপ্তার ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 06:00 pm
Last modified: 08 January, 2026, 06:09 pm

Related News

  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ
  • নির্বাচনে ফলাফল টেম্পারিং ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনসিপির
  • ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’: পাইলট সেজে শত শত ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ কানাডার যুবকের
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন

ডাচ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বড় জালিয়াতি, জামালপুর থেকে গ্রেপ্তার ২

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, চক্রটি বিদেশি কোম্পানির কর্মী সেজে ভুক্তভোগীদের কাছে ভুয়া ওয়েবসাইটের লিংক পাঠাতো। দ্রুত লভ্যাংশের প্রলোভন দেখিয়ে তারা মানুষকে মোটা অংকের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করত। এই ফাঁদে পা দিয়ে অন্তত একজন ভুক্তভোগী প্রায় ২৫ লাখ টাকা খুইয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 06:00 pm
Last modified: 08 January, 2026, 06:09 pm
ছবি: টিবিএস

নেদারল্যান্ডসের প্রসিদ্ধ প্রতিষ্ঠান 'উইথলোকালস'-এর ওয়েবসাইট ক্লোন করে হুবহু ভুয়া ওয়েবপেজ তৈরির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- তৌহিদ ভূঁইয়া (২১) ও চক্রের মূল হোতা হৃদয় হাসান (২১)। গতকাল বুধবার (৭ জানুয়ারি) জামালপুর সদর উপজেলার স্টেশন রোড এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি আভিযানিক দল।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চক্রটি বিদেশি কোম্পানির কর্মী সেজে ভুক্তভোগীদের কাছে ভুয়া ওয়েবসাইটের লিংক পাঠাতো। দ্রুত লভ্যাংশের প্রলোভন দেখিয়ে তারা মানুষকে মোটা অংকের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করত। এই ফাঁদে পা দিয়ে অন্তত একজন ভুক্তভোগী প্রায় ২৫ লাখ টাকা খুইয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

প্রতারণার শিকার ওই ব্যক্তি গত ১ নভেম্বর পল্টন থানায় মামলা করলে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তকালে সিআইডি এই প্রতারক চক্রের ডিজিটাল কার্যক্রম শনাক্ত করে। দেখা যায়, মূল হোতা হৃদয় হাসান দীর্ঘদিন ধরে একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিদেশি কোম্পানিতে বিনিয়োগের নামে এই প্রতারণা চালিয়ে আসছিলেন।

সিআইডি আরও জানায়, গ্রেপ্তারকৃত হৃদয় হাসানের কাছ থেকে জব্দ করা স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস বিশ্লেষণ করে তার নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যক্তির নামে খোলা প্রায় ৩০টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার ব্যবহৃত দুটি 'বাইনান্স' অ্যাকাউন্ট অন্যের নামে খোলা হলেও সেগুলো তার নিজস্ব বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ছিল, যার মাধ্যমে তিনি অবৈধ অর্থ লেনদেন করতেন।

চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

Related Topics

টপ নিউজ

ওয়েবসাইট / ক্লোনিং / জালিয়াতি / জামালপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ
  • নির্বাচনে ফলাফল টেম্পারিং ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনসিপির
  • ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’: পাইলট সেজে শত শত ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ কানাডার যুবকের
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net