Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ইরানে বিক্ষোভ অব্যাহত; যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে কাজ করা ‘দাঙ্গাবাজদের’ প্রধান বিচারপতির সতর্কবার্তা

আন্তর্জাতিক

আল জাজিরা
08 January, 2026, 02:40 pm
Last modified: 08 January, 2026, 02:40 pm

Related News

  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন

ইরানে বিক্ষোভ অব্যাহত; যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে কাজ করা ‘দাঙ্গাবাজদের’ প্রধান বিচারপতির সতর্কবার্তা

ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেন মোহসেনি-এজেই বলেন, যারা সরকারের বিরুদ্ধে শত্রুকে সহায়তা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
আল জাজিরা
08 January, 2026, 02:40 pm
Last modified: 08 January, 2026, 02:40 pm
তেহরানের শতাব্দীপ্রাচীন প্রধান মার্কেটের দোকান বিক্ষোভের সময় বন্ধ রয়েছে। ছবি: এপি

ইরানের বিভিন্ন শহরে তীব্র অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দেশটির প্রধান বিচারপতি অস্থিরতায় উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, এসব গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

রাজধানী তেহরানে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দিয়েছে। বোরুজার্দ, আরসানজান ও গিলান-ই-গার্বসহ আরও বহু শহরে হাজার হাজার মানুষ মিছিলে অংশ নিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী একটি ব্যারিকেডের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। ব্যারিকেডটিতে লেখা ছিল, 'আমরা ক্ষুধার কারণে বিদ্রোহ করছি'।

দ্বিতীয় সপ্তাহে গড়ানো এই বিক্ষোভ নিয়ে প্রধান বিচারপতি গোলাম-হোসেন মোহসেনি-এজেই বলেন, যারা সরকারের বিরুদ্ধে শত্রুকে সহায়তা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, 'কেউ যদি দাঙ্গা করতে বা অস্থিরতা সৃষ্টি করতে রাস্তায় নামে কিংবা তাদের সমর্থন দেয়, তবে তাদের আর কোনো অজুহাত থাকবে না। বিষয়টি এখন অত্যন্ত পরিষ্কার। তারা এখন ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুদের হয়ে কাজ করছে।'

মোহসেনি-এজেই মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের দিকেই ইঙ্গিত করেন। ট্রাম্প গত সপ্তাহে হুমকি দিয়ে বলেছিলেন, তেহরান যদি 'শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, যা তাদের অভ্যাস', তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে।

ট্রাম্পের 'পুরোপুরি প্রস্তুত ও সজ্জিত' থাকার হুমকির সাত মাস আগে ১২ দিনের এক যুদ্ধে ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল। এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও রবিবার বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে মন্ত্রীদের বলেন, 'এটি খুবই সম্ভব যে আমরা এমন এক মুহূর্তে আছি, যখন ইরানি জনগণ তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিচ্ছে।'

প্রধান বিচারপতির হুঁশিয়ারির পর ইরানের সেনাপ্রধানও পাল্টা সামরিক জবাবের হুমকি দিয়েছেন। মেজর জেনারেল আমির হাতামি—যিনি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্ব নেন—বলেন, দেশ 'যেকোনো আগ্রাসীর হাত কেটে দেবে'। তিনি আরও বলেন, 'আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আজ ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি যুদ্ধের আগের তুলনায় অনেক বেশি। শত্রু যদি কোনো ভুল করে, তবে তারা আরও চূড়ান্ত জবাবের মুখোমুখি হবে।'

ইরানজুড়ে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। গত মাসের শেষ দিকে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা রিয়ালের দাম পড়ে যাওয়া এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে দিলে এই আন্দোলনের সূচনা হয়।

ইরান সরকার এখনো হতাহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। তবে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, অন্তত ৩৬ জন নিহত এবং ২,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আল জাজিরা স্বাধীনভাবে এসব সংখ্যার সত্যতা যাচাই করতে পারেনি।

ট্রাম্পের মন্তব্যের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 'শত্রুর কাছে নতি স্বীকার না করার' অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তেহরানের দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত সপ্তাহে মার্কিন সামরিক অভিযানে অপহরণ করার ঘটনার পর ট্রাম্পের এসব মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।

জনগণের ক্ষোভ প্রশমিত করতে ইরান সরকার বুধবার থেকে চাল, মাংস ও পাস্তার মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া দাম সামাল দিতে মাসে মাত্র ৭ ডলার সমপরিমাণ ভর্তুকি দেওয়া শুরু করেছে—যা অনেকের কাছে অত্যন্ত নগণ্য বলে মনে হচ্ছে।

নিউইয়র্কভিত্তিক থিংক ট্যাংক 'সুফান সেন্টার' বলেছে, 'ইরানে সপ্তাহব্যাপী এই বিক্ষোভ কেবল খারাপ অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন নয়; বরং সরকারের দমন-পীড়ন এবং দেশটিকে বৈশ্বিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেওয়া নীতিগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।'

Related Topics

টপ নিউজ

ইরান / বিক্ষোভ / সতর্কবার্তা / সাবেক প্রধান বিচারপতি / দাঙ্গাবাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net