Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন, অবশ্য মেলানিয়া আমার নাচ দেখতেই পারে না’: ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
07 January, 2026, 02:05 pm
Last modified: 07 January, 2026, 02:09 pm

Related News

  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান

‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন, অবশ্য মেলানিয়া আমার নাচ দেখতেই পারে না’: ট্রাম্প

দ্য গার্ডিয়ান
07 January, 2026, 02:05 pm
Last modified: 07 January, 2026, 02:09 pm

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য অপমানটা যেন শেষই হচ্ছে না। সন্ত্রাসবাদ ও মাদক পাচারের অভিযোগ তো আছেই, এবার তার বিরুদ্ধে এক নতুন 'অপরাধের' কথা তুললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মাদুরো তার নাচের ভঙ্গি নকল করেছেন!

গত মঙ্গলবার ওয়াশিংটনে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সভায় ট্রাম্প বলেন, 'সে (মাদুরো) সেখানে দাঁড়িয়ে আমার নাচের ভঙ্গি নকল করার চেষ্টা করে।' ট্রাম্পের চিরচেনা নাচের ভঙ্গি—কোমর দুলিয়ে বিশেষ ঢঙে হাত নাড়ানো—মাদুরো অনুকরণ করছেন বলে অভিযোগ তোলেন তিনি।

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আটক হওয়ার আগে সম্প্রতি জনসমক্ষে মাদুরোকে বেশ খোশমেজাজে নাচতে দেখা যায়। বিশেষ করে তার 'নো ওয়ার, ইয়েস পিস' স্লোগানের একটি টেকনো রিমিক্সের তালে তালে জনসভায় প্রায়ই নাচতেন তিনি। 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর এই নাচ এবং কোনো কিছুকে তোয়াক্কা না করার ভাবভঙ্গি হোয়াইট হাউসকে ক্ষুব্ধ করেছিল। ট্রাম্পের সহযোগীরা মনে করছেন, এভাবে নেচে মাদুরো আসলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এবং তার পদত্যাগের দাবিকে উপহাস করছিলেন।

মাদুরোর রাজনৈতিক গুরু হুগো চাভেজও জনসভায় প্রায়ই নাচতেন। কিন্তু ট্রাম্পের দলের ধারণা, মাদুরো ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের ঢঙেই নাচছেন এবং যুক্তরাষ্ট্রকে বিদ্রূপ করছেন। মাদুরোর এই 'উদ্ধত' আচরণই তাকে আটকের সিদ্ধান্ত নিতে হোয়াইট হাউসকে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার এক ঝটিকা অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। ওই অভিযানে অন্তত ডজনখানেক মানুষের মৃত্যু হয়। প্রেসিডেন্ট আটক হলেও ভেনেজুয়েলার সরকার এখনো বহাল রয়েছে।

ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলাস মাদুরোর হাজিরার পরদিনই ট্রাম্প এসব মন্তব্য করেন। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার এই ক্ষমতাচ্যুত নেতাকে আরও বেশি অপদস্থ করতেই ট্রাম্প এমন বিদ্রূপাত্মক কথা বলছেন।

গত মঙ্গলবার ওয়াশিংটনের 'ট্রাম্প-কেনেডি সেন্টার'-এ বক্তব্য দেওয়ার সময় মাদুরোর বিরুদ্ধে আরও গুরুতর কিছু অভিযোগ তোলেন ট্রাম্প। 

তিনি বলেন, 'সে (মাদুরো) একজন সহিংস মানুষ, সে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। কারাকাসের ঠিক মাঝখানে তাদের একটি টর্চার সেল (নির্যাতন কেন্দ্র) আছে, যা এখন বন্ধ করে দেওয়া হচ্ছে।' তবে এই অভিযোগের সপক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট।

বিভিন্ন নির্বাচনী জনসভায় ডিস্কো গান 'ওয়াইএমসিএ'-এর তালে ট্রাম্পের নাচ নিয়ে অনেক সমালোচনা ও হাসিঠাট্টা হলেও তার সমর্থকেরা এটি বেশ পছন্দ করেন। তবে ট্রাম্প জানান, তার স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার এই নাচ একদমই পছন্দ করেন না।

ট্রাম্পের ভাষায়, 'মেলানিয়া আমার নাচ ঘৃণা করেন। তিনি মনে করেন, একজন প্রেসিডেন্টের জন্য এমন নাচ মানানসই নয়। আমি তাকে বলি—ডার্লিং, সবাই চায় আমি নাচি।'

ফার্স্ট লেডি অবশ্য এর উত্তরে ট্রাম্পকে বলেছিলেন, 'কেউ তোমার নাচ পছন্দ করে না। ওরা শুধু তোমার সঙ্গে ভদ্রতা দেখাচ্ছে।' 

মেলানিয়ার এই মন্তব্যের সঙ্গে অবশ্য একমত নন ট্রাম্প। তিনি বলেন, 'আমি নাচ শুরু করলে উপস্থিত সবাই পাগলের মতো হয়ে যায়। তারা চিৎকার করে বলে—প্লিজ, একটু নাচুন!'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ট্রাম্পের নাচ নকল / মাদুরো / মেলানিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net