Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
৮.১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 07:50 pm
Last modified: 06 January, 2026, 07:56 pm

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

৮.১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

দুদক জানিয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া রেকর্ড প্রস্তুত ও ব্যবহার করে এই অর্থ আত্মসাৎ করেছেন।
টিবিএস রিপোর্ট
06 January, 2026, 07:50 pm
Last modified: 06 January, 2026, 07:56 pm
প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন প্রচারের নামে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি'র সাবেক চেয়ারম্যান হেফজুল বারি মোহাম্মদ ইকবাল ওরফে এইচবিএম ইকবালসহ ১৫ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০২০ সালে পাঁচটি কার্যাদেশের বিপরীতে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। মামলার আসামিদের তালিকায় এইচবিএম ইকবালের পরিবারের সদস্য, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞাপনী সংস্থা মাইন্ডট্রি লিমিটেডের কর্মকর্তারা রয়েছেন।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ২০২০ সালে প্রিমিয়ার ব্যাংকের বিজ্ঞাপন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য 'মাইন্ডট্রি (মাইওট্রি) লিমিটেড' নামক একটি প্রতিষ্ঠানকে ৯ কোটি ২৫ লাখ টাকার পাঁচটি কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী প্রতিটি চ্যানেলে ১০০ মিনিট করে বিজ্ঞাপন প্রচারের কথা থাকলেও সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলগুলোর ট্রান্সমিশন সার্টিফিকেট অনুযায়ী প্রকৃতপক্ষে মাত্র ৫০ মিনিট করে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, ওই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মোট ২ হাজার ৪০০ মিনিট বিজ্ঞাপন প্রচারের চুক্তি হলেও বাস্তবে প্রচার করা হয় মাত্র ১ হাজার ২০০ মিনিট। ভেন্ডর প্রতিষ্ঠান মাইন্ডট্রি লিমিটেডকে প্রকৃতপক্ষে ১ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করা হয় এবং বাকি ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়।

দুদকের অনুসন্ধানে আরও ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। ২০১১ সালের ৪ আগস্ট থেকে ২০২৫ সালের ২৫ মার্চ পর্যন্ত সময়ে এইচবিএম ইকবালের নির্দেশে মাইন্ডট্রি লিমিটেডের নামে বিজ্ঞাপন প্রচারের অজুহাতে মোট ৪৩৮ কোটি ৭১ লাখ ২৮ হাজার ৪৪৪ টাকা অগ্রিম জমা দেওয়া হয়। এর মধ্যে ৩৪২ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা পরবর্তীতে কার্যাদেশ দেখিয়ে সমন্বয় করা হলেও এখনো ৯৬ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা অসমন্বিত অবস্থায় রয়েছে।

মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল, তার দুই ছেলে ও ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল।

অন্যান্য আসামিরা হলেন: ব্যাংকটির পরিচালক ও সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, সাবেক সংসদ সদস্য ও পরিচালক বজলুল হক হারুন, পরিচালক শফিকুর রহমান, জামাল গুপ্ত আহমেদ, শায়লা শেলী খান, চৌধুরী জাফরুল্লাহ শরাফাত, এএইচএম ফেরদৌস, নব গোপাল বণিক।

এছাড়াও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম রিয়াজুল করিম, ডিএমডি ও ক্রয় কমিটির প্রধান সৈয়দ নওশের আলী, এসভিপি মোশফেক আলম খান এবং মাইন্ডট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আল মাহমুদকে মামলায় আসামি করা হয়েছে।

দুদক জানিয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া রেকর্ড প্রস্তুত ও ব্যবহার করে এই অর্থ আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় পাঁচটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

প্রিমিয়ার ব্যাংক / অর্থ আত্মসাৎ / মামলা / দুদকের মামলা / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net