Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার

খেলা

এনডিটিভি
02 January, 2026, 11:15 am
Last modified: 02 January, 2026, 11:17 am

Related News

  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • ‘আমার বাবা আরএসএস করেন’: মোদি সমর্থক বাবা-মায়ের মুখোমুখি ভারতের জেন-জি সন্তানরা

আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের উত্তর প্রদেশের বিজেপি নেতা সংগীত সোম এ মন্তব্য করেন।
এনডিটিভি
02 January, 2026, 11:15 am
Last modified: 02 January, 2026, 11:17 am
ছবি: এনডিটিভি

আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানের তীব্র সমালোচনা করেছেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি নেতা সংগীত সোম। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি শাহরুখকে 'গাদ্দার' বা 'দেশদ্রোহী' বলে আখ্যা দেন।

উত্তর প্রদেশ বিধানসভার সাবেক সদস্য সংগীত সোম মীরাটে এক জনসভায় বলেন, 'একদিকে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অন্যদিকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কেনা হচ্ছে। শাহরুখ খান ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কিনেছেন। এ ধরনের গাদ্দারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই।' 

শাহরুখের সমালোচনা করে এই বিজেপি নেতা আরও বলেন, 'এ দেশের মানুষই আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। আপনি এ দেশ থেকেই টাকা উপার্জন করছেন, অথচ দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছেন।' 

সংগীত সোম হুমকি দিয়ে বলেন, আগামী মার্চে আইপিএল শুরু হলে মোস্তাফিজের মতো ক্রিকেটাররা ভারতের বিমানবন্দরে নামতে পারবেন না।

গত ১৬ ডিসেম্বর আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় শাহরুখের কেকেআর।

একই ইস্যুতে শাহরুখ খানের সমালোচনা করেছেন গুরু দেবকীনন্দন ঠাকুরও। তিনি কেকেআর ম্যানেজমেন্টকে মোস্তাফিজকে দলে না খেলানোর আহ্বান জানান। তিনি বলেন, 'সনাতন ধর্মাবলম্বীরাই শাহরুখকে তারকা বানিয়েছেন। অথচ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়টি বিবেচনা না করেই তিনি বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছেন।' 

সংগীত সোমের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তর প্রদেশ বিধানসভার বিরোধীদলীয় নেতা মাতা প্রসাদ পান্ডে। বিজেপির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতও। তিনি বিজেপিকেই উল্টো 'দেশদ্রোহী' দল হিসেবে অভিহিত করে বলেন, 'শাহরুখ খান মুসলিম বলেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।' 

এমনকি বিজেপির মিত্র ও উত্তর প্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভরও সংগীত সোমের সমালোচনা করেছেন। তার মতে, আলোচনায় থাকতেই সংগীত সোম নিয়মিত এ ধরনের বিতর্কিত মন্তব্য করে থাকেন।

Related Topics

টপ নিউজ

মোস্তাফিজুর রহমান / কেকেআর / শাহরুখ খান / আইপিএল / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • ‘আমার বাবা আরএসএস করেন’: মোদি সমর্থক বাবা-মায়ের মুখোমুখি ভারতের জেন-জি সন্তানরা

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net