Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2025, 11:45 am
Last modified: 30 December, 2025, 11:48 am

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • গবেষণাভিত্তিক নীতি না হলে তামাক নিয়ন্ত্রণে অগ্রগতি থমকাবে: হোসেন জিল্লুর রহমান
  • দ্বিতীয় প্রান্তিকে বিএটি বাংলাদেশের মুনাফা হ্রাস ৮১%, রাজস্ব ২৩% কমেছে ঢাকা কারখানা বন্ধের কারণে
  • চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম ৫০ শতাংশ বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2025, 11:45 am
Last modified: 30 December, 2025, 11:48 am
প্রতীকী ছবি

বাংলাদেশে তামাক কোম্পানির শক্তিশালী হস্তক্ষেপ অব্যাহত রয়েছে। বৈশ্বিক গবেষণা 'গ্লোবাল টোব্যাকো ইন্ডাস্ট্রি ইনটারফেয়ারেন্স ইনডেক্স ২০২৫' অনুযায়ী, তামাক কোম্পানির হস্তক্ষেপের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ।  বিশ্বের যেসব দেশে তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি, বাংলাদেশ তাদের অন্যতম। 

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীr সিররডাপ মিলনায়তনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আয়োজিত গবেষণা ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের সূচকে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৬৯। সূচক অনুযায়ী স্কোর যত বেশি, তামাক কোম্পানির হস্তক্ষেপ তত বেশি এবং ডব্লিউএইচও এফসিটিসি-এর আর্টিকেল ৫.৩-এর প্রতিপালন তত দুর্বল। বিশ্বের মোট ১০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৬তম। 

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে নেপালের অবস্থান ৪৩তম, ভারতের ৫৯তম, পাকিস্তানের ৫৪তম, শ্রীলংকার ৪৫তম ও মালদ্বীপের ৩৯তম। সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ব্রুনাই (প্রথম, স্কোর ১৪) এবং সবচেয়ে খারাপ অবস্থানে ডমিনিকান রিপাবলিক (১০০তম, স্কোর ৯৮)। 

এই বৈশ্বিক গবেষণার বাংলাদেশ অংশ পরিচালনা করেছে প্রজ্ঞা। এতে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়কালের সবার জন্য উন্মুক্ত তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। গবেষণায় সরকার কীভাবে তামাক কোম্পানির হস্তক্ষেপ আমলে নিয়েছে এবং সেগুলো মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, তা ডব্লিউএইচও এফসিটিসির আর্টিকেল ৫.৩ গাইডলাইনের আলোকে মূল্যায়ন করা হয়।

গবেষণায় উঠে এসেছে, ২০০৮ সালে আর্টিকেল ৫.৩-এর নির্দেশিকা গৃহীত হলেও প্রায় দুই দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের সব সরকারি প্রতিষ্ঠানের জন্য এ-সংক্রান্ত আচরণবিধি বা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন হয়নি। ফলে তামাক কোম্পানিগুলো আইন সংশোধন প্রক্রিয়ায় হস্তক্ষেপ, নীতিনির্ধারকদের সঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ, সিএসআর কার্যক্রমের মাধ্যমে ভাবমূর্তি উন্নয়ন এবং নানামুখী আর্থিক ও নীতি সুবিধা আদায়ে সক্রিয় রয়েছে। 

গবেষণায় আরও বলা হয়, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ ব্যাহত করতে কোম্পানিগুলো ধারাবাহিকভাবে লবিং, গবেষণা প্রকাশ, গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন, অনলাইন পিটিশন, গণমাধ্যমে প্রচারণা ও সিএসআর কার্যক্রমসহ বিভিন্ন কৌশল অব্যাহত রেখেছে। সরকারি পর্যায়ে তামাক কোম্পানির সঙ্গে বৈঠক ও যোগাযোগের তথ্য জনসমক্ষে প্রকাশেও শিথিলতা দেখা গেছে। এছাড়া বহুজাতিক তামাক কোম্পানিতে সরকারের মালিকানা এবং এসব প্রতিষ্ঠানের বোর্ডে সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নীতিনির্ধারণ প্রক্রিয়ায় স্বার্থের সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়। 

গবেষণার সুপারিশে ডব্লিউএইচও এফসিটিসির আর্টিকেল ৫.৩ গাইডলাইনের আলোকে সব সরকারি প্রতিষ্ঠানের জন্য আচরণবিধি প্রণয়ন ও বাস্তবায়ন, তামাক কোম্পানির প্রভাবমুক্ত থেকে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' দ্রুত চূড়ান্তকরণ, নতুন তামাক কোম্পানি ও বিনিয়োগ নিষিদ্ধকরণ এবং অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নতুন তামাক কারখানার অনুমোদন না দেওয়ার দাবি জানানো হয়। 

এছাড়া সিগারেটকে নিত্যপণ্যের তালিকা থেকে বাদ দেওয়া, তামাক কোম্পানিতে সরকারের বিনিয়োগ প্রত্যাহার এবং এফসিটিসির আর্টিকেল ৬ অনুসারে কার্যকর মূল্য ও করনীতি প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশ করা হয়। 

Related Topics

টপ নিউজ

তামাক / তামাক কোম্পানি / তামাক নিয়ন্ত্রণ / তামাক শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
    ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
    ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • গবেষণাভিত্তিক নীতি না হলে তামাক নিয়ন্ত্রণে অগ্রগতি থমকাবে: হোসেন জিল্লুর রহমান
  • দ্বিতীয় প্রান্তিকে বিএটি বাংলাদেশের মুনাফা হ্রাস ৮১%, রাজস্ব ২৩% কমেছে ঢাকা কারখানা বন্ধের কারণে
  • চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম ৫০ শতাংশ বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net