Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের মূল্যবান ‘গ্লাস-প্লেট’ চুরির দায়ে ঊর্ধ্বতন কর্মকর্তার বিচার শুরু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 December, 2025, 10:15 am
Last modified: 23 December, 2025, 02:38 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন এমপিরা

ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের মূল্যবান ‘গ্লাস-প্লেট’ চুরির দায়ে ঊর্ধ্বতন কর্মকর্তার বিচার শুরু

তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধারকৃত এসব জিনিসের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার থেকে ৪০ হাজার ইউরোর (প্রায় ১৩ হাজার থেকে ৩৫ হাজার পাউন্ড) মধ্যে।
টিবিএস ডেস্ক
23 December, 2025, 10:15 am
Last modified: 23 December, 2025, 02:38 pm
ফ্রান্সের প্রসিডেন্টের বাসভবন। ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মূল্যবান তৈজসপত্র চুরির অভিযোগে বিচার শুরু হতে যাচ্ছে। চুরি হওয়া এসব জিনিসের মধ্যে অত্যন্ত দামি 'বাকারাত' শ্যাম্পেন গ্লাস এবং 'সেভ্রেস' পোরসেলিন প্লেট রয়েছে। খবর বিবিসির।

প্রেসিডেন্টের সংগ্রহশালা থেকে নিখোঁজ হওয়া প্রায় ১০০টি বস্তু থমাস এম-এর লকার, গাড়ি এবং বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, থমাস এম. এলিসি প্রাসাদের প্রধান বাটলার বা খানসামা হিসেবে কর্মরত ছিলেন। তাকেসহ আরও দুই ব্যক্তির বিরুদ্ধে এই মামলার বিচার কাজ চলবে।

তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধারকৃত এসব জিনিসের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার থেকে ৪০ হাজার ইউরোর (প্রায় ১৩ হাজার থেকে ৩৫ হাজার পাউন্ড) মধ্যে। এর মধ্যে কিছু আইটেম তারা অভিযুক্তের 'ভিনটেড' (একটি অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম) অ্যাকাউন্টেও বিক্রির জন্য তালিকাভুক্ত দেখতে পেয়েছেন।

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের গয়না চুরির এক দুঃসাহসিক ঘটনার মাত্র কয়েক মাস পরেই এই চুরির খবরটি সামনে এলো।

ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, থমাস এম এলিসি প্রাসাদের প্রধান বাটলার ও মূল্যবান রুপার সামগ্রীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। রাষ্ট্রীয় নৈশভোজ ও অন্যান্য মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে টেবিল সাজানোর কাজও তার দায়িত্বের মধ্যে ছিল।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি গত কয়েক মাস ধরে অত্যন্ত সুকৌশলে অল্প অল্প করে এসব সামগ্রী সরিয়ে ফেলতেন এবং নিজের অপরাধ ঢাকতে প্রাসাদের নথিপত্র জালিয়াতি করতেন।

চুরি হওয়া এসব জিনিসের মধ্যে খাটি রুপার তৈরি চামচ-কাঁটা-চামচ এবং বিখ্যাত ডিজাইনার রেনে লালিকের তৈরি একটি অত্যন্ত দামি শৌখিন মূর্তিও রয়েছে।

প্রসিকিউটরদের (সরকারি কৌঁসুলি) দাবি, থমাস এম.-এর কাছে থাকা একটি তালিকা (ইনভেন্টরি) দেখে বোঝা যাচ্ছে যে, তিনি প্রাসাদ থেকে আরও বিপুল পরিমাণ মালামাল চুরির পরিকল্পনা করছিলেন।

ফরাসি সংবাদমাধ্যম টিএফ১ ইনফোর তথ্য অনুযায়ী, এলিসি প্রাসাদ ইতোমধ্যেই তার পরিবর্তে নতুন কাউকে নিয়োগ দিতে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন পোরসেলিন কারখানা 'সেভ্রেস'-এর কর্মকর্তারাও অনলাইন নিলামের সাইটগুলোতে তাদের তৈরি করা কিছু পণ্য শনাক্ত করেছেন। এর মধ্যে বিমান বাহিনীর বিশেষ সিল সংবলিত প্লেট এবং অ্যাশট্রে বা ছাইদানিও রয়েছে।

চুরির সন্দেহে থমাস এমকে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার হন তার সঙ্গী ড্যামিয়েন জি, যিনি একজন সংগ্রাহক এবং একটি অনলাইন নিলামকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।

এর একদিন পর ঘিসলাইন এম. নামে তৃতীয় এক ব্যক্তিকে চোরাই মাল গ্রহণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার আইনজীবীর দাবি, বিরল প্রাচীন সামগ্রীর প্রতি তার 'আসক্তি' থেকেই তিনি এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছেন।

এই খবরটি প্রথম প্রকাশ করে ফরাসি সংবাদপত্র 'লে প্যারিসিয়ান'। তাদের প্রতিবেদন অনুযায়ী, ঘিসলাইন ওই সময় ল্যুভর মিউজিয়ামের একজন রক্ষী বা গার্ড হিসেবে কর্মরত ছিলেন। বিচার শেষ না হওয়া পর্যন্ত তার মিউজিয়ামে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে এই মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / প্রেসিডেন্ট বাসভবন / এলিসি প্রাসাদ / প্লেট গ্লাস চুরি / ঊর্ধ্বতন কর্মকর্তা / বিচার শুরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন এমপিরা

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net