Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

হ্রদ নয়, যেন মরুভূমির মাঝখানে শুয়ে আছে একজোড়া হৃদয়!

দুবাইয়ের আল কাদরা মরুদ্যানে অবস্থিত ৫৫ লক্ষ বর্গমিটারের এই বিশাল হ্রদ এমনকি মহাকাশ থেকেও দেখা যায়!
হ্রদ নয়, যেন মরুভূমির মাঝখানে শুয়ে আছে একজোড়া হৃদয়!

অফবিট

টিবিএস ডেস্ক
11 March, 2021, 04:25 pm
Last modified: 11 March, 2021, 04:30 pm

Related News

  • ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ৩১ মে পর্যন্ত দুবাইয়ে বিদেশি ফ্লাইটে বিধিনিষেধ, ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইনস
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

হাতের তালু আকৃতির বিখ্যাতসব দ্বীপ থেকে শুরু করে বুর্জ খলিফার মতো আকাশচুম্বী ভবন, কোনোটারই ঘাটতি নেই দুবাইয়ে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই শহরের মরুভূমিতেও রয়েছে অনেক অদেখা সৌন্দর্য্য। 

দুবাইয়ে মরুভূমির মাঝখানে অবস্থিত মানবসৃষ্ট একটি হ্রদ বর্তমানে প্রেমিক জুটিদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। তার কারণ, 'লাভ লেক' নামে পরিচিত এই হ্রদ পুরোটাই হৃদয় আকৃতির। এর আশেপাশের সৌন্দর্য্যবর্ধক জিনিসগুলোও একইভাবে বানানো।

আরও স্পষ্ট করে বলতে গেলে, আল কাদরা মরুদ্যানে অবস্থিত দুটি হৃদয়াকৃতির হ্রদ এটি। ৫৫ লক্ষ বর্গমিটারজুড়ে বানানো এই বিশাল হ্রদ এমনকি মহাকাশ থেকেও দেখা যায়!

View this post on Instagram

A post shared by ?Fazza? (@fazza_fanzs)

শহর থেকে বেশ দূরে, যতদূর চোখ যায়- বিস্তৃত মরুভূমির মাঝে এই লাভ লেক সত্যিকার অর্থেই একটি চমৎকার মরুদ্যান। হ্রদটি দেখলে আপনার মাথায় অবশ্যই যে চিন্তা খেলে যাবে, তা হচ্ছে, কী পরিমাণ সময়, শ্রম ও অর্থ এই সুসজ্জিত হ্রদের পেছনে ব্যয় করা হয়েছে।

হ্রদটি ছাড়াও এখানে রয়েছে হাজার রকমের গুল্ম-ঝোপঝাড়, ১৬ হাজার গাছ এবং অগণিত বর্ণিল ফুল। এসব ফুলের মধ্যে অন্যতম 'রেড বেগনিয়া' নামে রক্তলাল এক ধরনের ফুল, যা সগৌরবে ভালোবাসার প্রতীক হয়েই দাঁড়িয়ে রয়েছে।

View this post on Instagram

A post shared by Fazza (@faz3)

২০১৮ সালে উন্মুক্ত হওয়া দুবাইয়ের এই লাভ লেক মানুষের নজর কাড়তে শুরু করে যখন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এর একটি অ্যারিয়েল ফটো আপলোড করেন; সঙ্গে ক্যাপশন ছিল 'আপনাদের সবার জন্য'!

যদিও মধ্যপ্রাচ্যে লাভ লেক একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, কিন্তু এর আসল সৌন্দর্য্য বুঝতে হলে আপনাকে অন্তত ৫০ মিটার ওপর থেকে একে দেখতে হবে। তা না হলে আপনার মনে হতে পারে, এটি নিছকই একটি বাঁকানো হ্রদ।

View this post on Instagram

A post shared by Ваш турагент (@natali_travel_agent)

আপনি হয়তো চাইবেন একবার হেলিকপ্টারে করে এটি দেখতে কিংবা উপর দিয়ে একটা ড্রোন উড়িয়ে নিয়ে আসল সৌন্দর্য্য অবলোকন করতে, তবে তার জন্যেও আপনাকে অনুমতি নিতে হবে। আর এর কোনোটাই যদি সম্ভব না হয়, তাহলে গুগল তো রয়েছেই! গুগল আর্থে গিয়েই লাভ লেকের অসাধারণ সব ছবি আপনি দেখতে পাবেন।

মাটিতে দাঁড়িয়ে দেখলে বোঝা যাবে না এখানে 'লাভ' ['LOVE'] শব্দটি লিখা হয়েছে শত শত গাছপালা দিয়ে। এমনকি ব্যাডমিন্টন কোর্ট পর্যন্ত এখানে হৃদয়াকৃতিতে সাজানো।

তাই আপনি যদি দুবাইয়ের বহুতল ভবন বা জাঁকজমকপূর্ণ শপিংমল কিংবা মানুষের তৈরি দ্বীপ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান, তাহলে সোজা মরুভূমির ভেতরে ৫০ কিলোমিটার চলে যাবেন, সেখানেই দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত অনন্য সৌন্দর্য্যের 'লাভ লেক'।

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

দুবাই / সংযুক্ত আরব আমিরাত / লাভ লেক / হ্রদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ৩১ মে পর্যন্ত দুবাইয়ে বিদেশি ফ্লাইটে বিধিনিষেধ, ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইনস
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab