Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
হাদির মৃত্যুতে উত্তাল রাজশাহী: বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ বিক্ষোভকারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2025, 01:55 am
Last modified: 19 December, 2025, 02:46 am

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

হাদির মৃত্যুতে উত্তাল রাজশাহী: বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ বিক্ষোভকারীরা

এছাড়া, দেশের দুটি দৈনিক পত্রিকা বন্ধের ঘোষণা এবং রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 December, 2025, 01:55 am
Last modified: 19 December, 2025, 02:46 am
ছবি: টিবিএস

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে ক্ষোভে ফুঁসে উঠেছে রাজশাহী। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেয়।

একই সমাবেশ থেকে দেশের দুটি দৈনিক পত্রিকা বন্ধের ঘোষণা এবং রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে রাকসু, ইসলামী ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়।

পরে 'আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী'র ব্যানারে মিছিল নিয়ে রাত সাড়ে ১১টার দিকে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হন। সেখানে 'আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও' স্লোগানের সঙ্গে বুলডোজার দিয়ে অফিসটি ভাঙচুর শুরু করা হয়।

বিক্ষোভ সমাবেশে রাকসু ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বক্তব্য দেন। তিনি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-কে 'সুশীল পত্রিকা' আখ্যা দিয়ে তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি এই কর্মসূচিস্থল থেকে ওই দুই পত্রিকার সাংবাদিকদের চলে যেতে বলেন।

বক্তব্যে তিনি রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের প্রত্যয় ব্যক্ত করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা 'হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে', 'রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন' সহ আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। তারা অবিলম্বে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

Related Topics

টপ নিউজ

হাদির মৃত্যু / রাজশাহী / হামলা-ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net