Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন; সুস্থ হয়ে উঠবেন আশা করি: ডা. জাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 01:50 pm
Last modified: 18 December, 2025, 02:09 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন; সুস্থ হয়ে উঠবেন আশা করি: ডা. জাহিদ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 01:50 pm
Last modified: 18 December, 2025, 02:09 pm
ফাইল ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের এ কথা বলেন ডা. জাহিদ।

তিনি বলেন, 'বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন যেমন ছিল, আলহামদুলিল্লাহ তিনি সেটি বজায় রেখেছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন।'

ডা. জাহিদ আরও বলেন, 'আমরা এবং তার চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তিনি যেন সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতি ও মানুষের জন্য যথাযথ ভূমিকা রাখতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।'

সরকার ও প্রশাসনের সহযোগিতা প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, 'প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সহযোগিতার কথা আমরা অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তারা চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।'

খালেদা জিয়ার শারীরিক জটিলতার কারণ সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, 'বেগম জিয়াকে অতীতে পরিকল্পিতভাবে অসুস্থ অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এবং যথাযথ চিকিৎসা দিতে দেওয়া হয়নি। এ কারণেই তার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং এবার তাকে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হচ্ছে।'

ডা. জাহিদ আরও বলেন, 'দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিদেশ থেকেও সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন। এছাড়া দেশে অবস্থানরত পরিবারের সদস্যরাও নিয়মিত খোঁজ রাখছেন।'

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net