Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
হাদিকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, নাহলে ৩ উপদেষ্টার পদত্যাগ চায় ডাকসু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 05:30 pm
Last modified: 15 December, 2025, 07:12 pm

Related News

  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে 
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ

হাদিকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, নাহলে ৩ উপদেষ্টার পদত্যাগ চায় ডাকসু

এ সময় ডাকসুর নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান পরিচালনা এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করার আহ্বান জানান।
টিবিএস রিপোর্ট
15 December, 2025, 05:30 pm
Last modified: 15 December, 2025, 07:12 pm
ছবি: বাসস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

তাদের অন্য দুটি দাবি হলো- দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।

ডাকসু নেতারা এও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

এ সময় ডাকসুর নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান পরিচালনা এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করার আহ্বান জানান।

তাদের দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করবে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর এই আলটিমেটাম দেয়। 

ডাকসু নেতারা ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের কথাও বলেছেন। একইসঙ্গে তারা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছেন।

এর আগে আজ দুপুর ১টায় তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন ডাকসুর নেতা-কর্মীরা। 

মিছিলটি দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ প্রথমবারের মতো ব্যারিকেড দিয়ে বাধা দেয়। তবে শিক্ষার্থীরা সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যান। এরপর হাইকোর্ট মোড়ে পুলিশ পুনরায় ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকানোর চেষ্টা করে। কিন্তু মিছিলকারীরা দ্বিতীয় দফার এই বাধাও উপেক্ষা করে গন্তব্যের দিকে এগিয়ে যান।  

প্রতিনিধিদলে ছিলেন—ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মেসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সদস্য তাজিনুর রহমান ও মিফতাহুল হোসাইন আল-মারুফ।

মন্ত্রণালয়ে যাওয়ার আগে সাদিক কায়েম বলেন, '৭২ ঘণ্টা পার হওয়ার পরও সরকার হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। আর কত সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করবে?'

দাবি ও আল্টিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, 'ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজ সময় বেঁধে দেব।'

Related Topics

টপ নিউজ

ডাকসু / স্বরাষ্ট্র উপেদেষ্টা / সাদিক কায়েম / ওসমান হাদি / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে 
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net