Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি না 'নিশ্চিত নয়', পাচারকারী 'ফিলিপের' খোঁজে বিজিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 12:30 pm
Last modified: 15 December, 2025, 12:45 pm

Related News

  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি না 'নিশ্চিত নয়', পাচারকারী 'ফিলিপের' খোঁজে বিজিবি

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 12:30 pm
Last modified: 15 December, 2025, 12:45 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন ফয়সাল ও তার সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে কি না, সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত নয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সীমান্তে তাদের পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সেনাল নামের এক সন্দেহভাজন মানবপাচারকারীকে খুঁজছে যৌথ বাহিনী। ফিলিপের বাড়ি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা হামলাকারীকে সীমান্ত এলাকায় বহনের কাজে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

বিজিবি সেক্টর কমান্ডার জানান, শুক্রবার ঢাকায় হামলার ঘটনার পরপরই রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সীমান্ত এলাকার সব স্পর্শকাতর পয়েন্ট, প্রবেশ ও বহির্গমন পথে বিজিবির টিম বসানো হয়। ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে বর্ডারের দিকে যাওয়ার রাস্তায় একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়।

তিনি বলেন, 'শুক্রবার সারারাত আমরা বর্ডার পাহারা দিয়ে রেখেছি। নিয়মিত টহলের পাশাপাশি বিওপিগুলো থেকে অতিরিক্ত টহল দল বের করে সীমান্তের গ্যাপগুলো পূরণ করা হয়েছে। শনিবারও সারাদিন এই কার্যক্রম চলেছে এবং ময়মনসিংহ থেকে বাড়তি জনবল এনে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।'

হামলাকারীরা ভারতের পালিয়ে যাওয়ার ব্যাপারে কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, 'আমরা কেউ শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না যে আক্রমণকারী সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে নাকি পালায়নি। পুলিশও নিশ্চিত নয়, আমরাও নই। আমরা দুটি সম্ভাবনা মাথায় রেখেই কাজ করছি। যদি পালিয়ে থাকে, তবে কে সাহায্য করল? আর না পালালে কোথায় আছে বা কার বাড়িতে আশ্রয় নিয়েছে—তা খুঁজে বের করার চেষ্টা চলছে।'

'আমরা ফিলিপকে ধরার জন্য আমরা সর্বাত্মক শক্তি আমরা নিয়োগ করেছি। আমরা গোয়েন্দা তৎপরতাও আমরা চালাচ্ছি। কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছুর তথ্য আমরা হয়তোবা বের করতে পারবো, যদি পাচার হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে, তাহলে ফিলিপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ হবে', যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'গণমাধ্যমে হামলাকারীদের দেশত্যাগের যে খবর আসছে, তা মূলত বিভিন্ন সোর্সের শোনা কথার ভিত্তিতে। এতে তথ্যের ফারাক তৈরি হচ্ছে। আমরা অন-গ্রাউন্ডে কাজ করছি, তাই নিশ্চিত না হয়ে কিছু বলা সম্ভব নয়। 

বিজিবি জানায়, হালুয়াঘাট ও নালিতাবাড়ীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান পরিচালিত হয়। ফিলিপের শ্বশুরবাড়িতে অভিযান চালানোর সময় তার স্ত্রী ডেলটা মোবাইল ফোনে তাকে সতর্ক করে দেন, যার ফলে ফিলিপ পালিয়ে যেতে সক্ষম হয়। সেখানে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে—এই মোটরসাইকেলে করেই হামলাকারীকে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

তবে জিজ্ঞাসাবাদের জন্য ফিলিপের স্ত্রী, শ্বশুর-শাশুড়ি এবং লেং মিনজা নামের আরেক পাচারকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ফিলিপ সেনালকে গ্রেপ্তার করা গেলে হামলাকারীদের অবস্থান সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যাবে বলে আশা করছে বিজিবি।

Related Topics

টপ নিউজ

হাদি হত্যাচেষ্টা / সীমান্ত পাড়ি / বিজিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net