Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ অস্ট্রেলিয়ার কিশোররা; সপ্তাহ না ঘুরতেই ফাঁকি দিয়ে ফিরল অনেকে

আন্তর্জাতিক

সিএনএন
13 December, 2025, 09:30 am
Last modified: 13 December, 2025, 09:28 am

Related News

  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা আটকে দিল সর্বোচ্চ আদালত
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • ঘৃণার চাষাবাদ   
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?

সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ অস্ট্রেলিয়ার কিশোররা; সপ্তাহ না ঘুরতেই ফাঁকি দিয়ে ফিরল অনেকে

অনেকে নতুন অ্যাকাউন্ট খুলেছে। কেউ কেউ আবার বয়স যাচাইয়ের প্রযুক্তিকে ফাঁকি দিতে বাবা-মা বা বড় বন্ধুদের মুখের ছবি ব্যবহার করেছে। মজার ব্যাপার হলো, বড়রাও তাদের সাহায্য করতে রাজি ছিল।
সিএনএন
13 December, 2025, 09:30 am
Last modified: 13 December, 2025, 09:28 am
আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার দায়ভার প্ল্যাটফর্মগুলোর ওপরই বর্তাবে।ছবি : জর্জ চ্যান

অস্ট্রেলিয়ায় গত বুধবার থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে। আইনটি কার্যকর হওয়ার পর ১৪ বছর বয়সী চিয়ারলিডার লুসি ব্রুকস স্ন্যাপচ্যাটে তার কিছু বন্ধুকে হারিয়ে ফেলেছিল।কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তারা আবার ফিরে এসেছে।

অনেকে নতুন অ্যাকাউন্ট খুলেছে। কেউ কেউ আবার বয়স যাচাইয়ের প্রযুক্তিকে ফাঁকি দিতে বাবা-মা বা বড় বন্ধুদের মুখের ছবি ব্যবহার করেছে। মজার ব্যাপার হলো, বড়রাও তাদের সাহায্য করতে রাজি ছিল।

অস্ট্রেলিয়া যখন এই কঠোর নিয়ম চালু করে, তখন সমালোচকরা ভেবেছিলেন কিশোর-কিশোরীরা হয়তো অন্য কোনো অ্যাপে চলে যাবে। নিষিদ্ধ ১০টি সাইটের মধ্যে ছিল তাদের প্রিয় স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রাম।

কিন্তু তারা যে এত সহজে একই প্ল্যাটফর্মে ফিরে আসবে, তা হয়তো কেউ ভাবেনি। যুক্তরাজ্যের সরকার যখন গত জুলাইয়ে অনলাইন সেফটি অ্যাক্ট বা নিরাপত্তা আইন করেছিল, সেখানকার কিশোররা ঠিক এই একই কায়দা ব্যবহার করেছিল।

লুসি ইনস্টাগ্রামে ঢুকতে পারছে না, কিন্তু স্ন্যাপচ্যাট ও টিকটকে সে এখনো আছে। সে বলে, 'বেশিরভাগ সময় বাবা-মায়েরাও জানে যে তাদের বাচ্চারা কী করছে। আবার অনেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ৪০ বছরের মানুষের ছবি বানিয়ে বয়স যাচাই পার করে ফেলছে।'

'ফোন নম্বর নেওয়া খুব বিরক্তিকর'

আইনটি চালু হওয়া উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার সিডনির বাড়িতে বারবিকিউ পার্টির আয়োজন করেন। সেখানে এমন সব বাবা-মা উপস্থিত ছিলেন, যাদের সন্তানেরা সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছে।

বিশ্বের এই প্রথম এমন আইনের সম্মানে সিডনি হারবার ব্রিজে জ্বলে ওঠে সবুজ ও সোনালি আলো। সেখানে ভেসে ওঠে স্লোগান— 'লেট দেম বি কিডস' বা 'ওদের শিশু হতে দাও।'

লুসি ব্রুকস একজন চিয়ারলিডার; রুটিন দেখার ও নতুন কৌশল শেখার জন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।

অথচ সেই ব্রিজের নিচেই এক পার্কে ১৫ বছর বয়সী চার কিশোর সিএনএন-এর সঙ্গে কথা বলে। তাদের কারও অ্যাকাউন্টই বন্ধ হয়নি।

একজন বলল, 'অ্যাকাউন্ট খোলার সময় আমি জন্মসাল ২০০০ দিয়েছিলাম। তাই আমার কোনো সমস্যা হয়নি।'

আরেকজন বলল, 'টিকটক গেলে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি স্ন্যাপচ্যাট হারাতে চাই না।' তার মতে, বন্ধুদের মেসেজ দেওয়ার জন্য স্ন্যাপচ্যাটই সেরা।

তাকে যখন হোয়াটসঅ্যাপ বা আইমেসেজের কথা বলা হলো, সে বিরক্ত হয়ে বলল, 'কারও ফোন নম্বর নেওয়া খুব বিরক্তিকর কাজ।'

আরেক কিশোর জানাল, সে সব খবর পায় ইনস্টাগ্রাম থেকে। খবরের কাগজ পড়ার কথা উঠতেই তারা হাসাহাসি শুরু করে দিল।

অনলাইন নিউজ চ্যানেল 'সিক্স নিউজ'-এর প্রতিষ্ঠাতা ১৮ বছর বয়সী লিও পাগলিসি এই নিষেধাজ্ঞার বিরোধী।

লিও সিএনএন-কে বলেন, 'আমি জানি এই আইন তরুণদের সোশ্যাল মিডিয়ায় ঢোকা থামাতে পারছে না। আমার ভাইয়ের বয়স ১৬-এর নিচে। সে দিব্যি সোশ্যাল মিডিয়ায় আছে। সে তো কোনো কারচুপিও করেনি। বোঝাই যাচ্ছে আইনটি কাজ করছে না।'

লিও ১১ বছর বয়সে তার নিউজ চ্যানেল শুরু করেছিলেন। এখন তার দলে ৯ জন স্কুলপড়ুয়া সাংবাদিক কাজ করে। তিনি বলেন, তার শুরুতে যদি এই নিষেধাজ্ঞা থাকত, তবে '৬ নিউজ' আজকের অবস্থানে আসত না।

তার মতে, 'আমাদের মনে রাখতে হবে, এখানে ৫ বছরের শিশুদের কথা হচ্ছে না। আমরা ১৫ বছরের কিশোরদের কথা বলছি, যারা পার্ট-টাইম চাকরি করতে পারে। তাদের ইউটিউব চালাতে দেওয়া উচিত।'

উদ্যোক্তা লুকাস লেনের বয়স ১৬। তাই সে নিজের অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত নয়। কিন্তু তার চেয়ে ছোটদের জন্য তার খারাপ লাগছে। ১৩ বছর বয়সে সে 'গ্লসি বয়েজ' নামে নিজের ব্যবসা শুরু করে। ইনস্টাগ্রাম, ফেসবুক আর টিকটকের মাধ্যমেই তার ব্যবসা বড় হয়েছে।

লুকাস বলে, 'এই নিষেধাজ্ঞা আমার ব্যবসায় প্রভাব ফেলবে। আমি চাই মানুষ নিজের মতো করে গড়ে উঠুক। কিন্তু সরকার সেটা হতে দিচ্ছে না।' তার মতে, নিষিদ্ধ না করে শিক্ষা ও সুরক্ষার ব্যবস্থা করা উচিত ছিল।

রেডিটসহ বেশ কিছু প্ল্যাটফর্ম অস্ট্রেলিয়ার হাইকোর্টে এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে।

'ভয় আর উদ্বেগ'

টিকটকে জিজ্ঞেস করা হয়েছিল, নিষিদ্ধ হলে কিশোররা কী করবে? কেউ কেউ মজা করে বলেছিল তারা অপরাধ করবে! অন্যরা বলেছিল তারা 'কভারস্টার' বা 'ইওপ'-এর মতো কম পরিচিত অ্যাপে চলে যাবে।

শার নামের ১৫ বছর বয়সী এক উঠতি গায়িকা লেমন-৮ নামের অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিল। সে ভেবেছিল তার ৪০০০ টিকটক ফলোয়ার একরাতে উধাও হয়ে যাবে। কিন্তু তা হয়নি।

নিষেধাজ্ঞার আগে শার টিকটকে তার ৪ হাজার অনুসারী হারানোর আশঙ্কা করেছিলেন। তবে তিনি এখনও প্ল্যাটফর্মটিতে সক্রিয় আছেন।

শার বলে, 'আমার কোনো অ্যাকাউন্টই বন্ধ হয়নি। এমনকি যেগুলোতে আমি আসল বয়স দিয়েছি, সেগুলোও চলছে। আমার বয়সী কারও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বলে শুনিনি। সরকার এত হুলুস্থুল করল, অথচ কাজের কাজ কিছুই হলো না!'

তবে লুসি আর তার বন্ধুদের মনে ভয় কাজ করছে। তারা জানে না কতদিন তারা সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবে। তাদের অনেক ছবি আর স্মৃতি সেখানে জমে আছে। স্টোরেজ না থাকায় সেগুলো ডাউনলোডও করতে পারছে না। তাদের ভয়, ব্যক্তিগত ছবিগুলো হয়তো ডিজিটাল কোনো সিন্দুকে বছরের পর বছর আটকে থাকবে।

লুসি চিয়ারলিডিংয়ের জন্য ইনস্টাগ্রাম রাখতে চায়। সে সেখান থেকে নতুন নতুন কৌশল শেখে।

লুসির মতো অনেক শিশুই মনে করে সোশ্যাল মিডিয়ার বাজে দিকগুলো ঠিক করা দরকার। কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করা সমাধান নয়।

লুসি বলে, 'আমি আসলে চাই আইনটা কাজ করুক। কারণ বাচ্চাদের এত বেশি সোশ্যাল মিডিয়ায় থাকা উচিত না।'

পরক্ষণেই সে যোগ করে, 'কিন্তু আমার মনে হয় না এটা কাজ করবে।' তার মতে, এক বা দুই ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়াটা অনেক বেশি কার্যকর হতো।

Related Topics

টপ নিউজ

সোশ্যাল মিডিয়া / অস্ট্রেলিয়া / সামাজিক যোগাযোগমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা আটকে দিল সর্বোচ্চ আদালত
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • ঘৃণার চাষাবাদ   
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net