Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
তফসিলকে স্বাগত জানিয়ে ইসির প্রতি ৩ দাবি জামায়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 07:45 pm
Last modified: 11 December, 2025, 07:53 pm

Related News

  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি: সংসদে শফিকুর রহমান
  • সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির
  • ঈদযাত্রায় ‘চরম জুলুম’, ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা’ দেখল বাংলাদেশ: জামায়াত আমির
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

তফসিলকে স্বাগত জানিয়ে ইসির প্রতি ৩ দাবি জামায়াতের

অতীতের নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি রোধে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জামায়াতের পক্ষ থেকে ইসির প্রতি তিনটি প্রধান দাবি জানানো হয়: ১. সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। ২. জরুরি ভিত্তিতে দেশের সব অবৈধ অস্ত্র উদ্ধার করা। ৩. সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা।
টিবিএস রিপোর্ট
11 December, 2025, 07:45 pm
Last modified: 11 December, 2025, 07:53 pm
তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল। ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচনকে সুষ্ঠু ও অর্থবহ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে সব দলের জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করাসহ সুনির্দিষ্ট তিনটি দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

অতীতের নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি রোধে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জামায়াতের পক্ষ থেকে ইসির প্রতি তিনটি প্রধান দাবি জানানো হয়: ১. সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করা। ২. জরুরি ভিত্তিতে দেশের সব অবৈধ অস্ত্র উদ্ধার করা। ৩. সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা।

জামায়াত নেতা সতর্ক করে বলেন, '২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের কথিত নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতি ও ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে। আগামী নির্বাচনে এমন কোনো দুর্বলতা বা ত্রুটি-বিচ্যুতি আমরা দেখতে চাই না।'

আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'জাতি দীর্ঘ সময় ধরে এই তফসিলের অপেক্ষায় ছিল। জনমনে যে অনিশ্চয়তা ও সংশয় কাজ করছিল, আজকের ঘোষণার মাধ্যমে তার অবসান হলো। আমরা আশা করি, ইসি সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবে।'

নির্বাচনী কৌশলের বিষয়ে তিনি জানান, তারা ৮ দলীয় জোটের সঙ্গে আছেন। আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়া। বিজয়ী হওয়ার সম্ভাবনা বিবেচনায় আমরা প্রার্থী দেব। আগামী সপ্তাহের মধ্যেই প্রার্থী ও জোটের বিষয়ে বিস্তারিত জানানো হবে।'

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / ইসি / তফসিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি: সংসদে শফিকুর রহমান
  • সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির
  • ঈদযাত্রায় ‘চরম জুলুম’, ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা’ দেখল বাংলাদেশ: জামায়াত আমির
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net