Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু: দুই ঘণ্টা অবরোধের পর ফার্মগেটের সড়ক ছাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 12:35 pm
Last modified: 11 December, 2025, 01:44 pm

Related News

  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
  • চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় চালকদের সড়ক অবরোধ
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
  • তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ফার্মগেটে তীব্র যানজট

সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু: দুই ঘণ্টা অবরোধের পর ফার্মগেটের সড়ক ছাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 12:35 pm
Last modified: 11 December, 2025, 01:44 pm
ছবি: সংগৃহীত

সহপাঠী 'হত্যার' প্রতিবাদে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা ফার্মগেট মোড় অবরোধ করে রাখেন। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, 'সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট অবরোধ করেন। ফার্মগেট বন্ধ থাকায় আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।'

তবে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। এরপর যান চলাচল শুরু হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, 'শিক্ষার্থী সহপাঠীকে হত্যার বিচারের দাবি জানিয়েছিল। পুলিশ অবশ্যই সেটি তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনবে৷ তাদের সেই আশ্বাস দেওয়ার পর তারা সড়ক ছেড়ে দেন। পাশাপাশি তাদের কলেজের কিছু সমস্যা ছিল। কলেজ কর্তৃপক্ষ সেগুলোও মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন।'

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, তেজগাঁও কলেজের ছাত্রাবাসে গত ৬ ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন শিক্ষার্থী আহত হন। তার মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মারা যান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, রানাকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে, যা এখন ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। কলেজে জানাযা পড়তে চাইলে তাদের অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

নিহত রানার সহপাঠী উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফারহান বলেন, 'স্থানীয় ছাত্রদলের একটি গ্রুপ তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন করছিল। রানা সেটির প্রতিবাদ করায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়।'

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় বহিরাগত একটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন মাথায় গুরুতর আঘাত পান সাকিবুল হাসান রানা। পরে তাকে প্রশান্তি হসপিটাল লিমিটেডে ভর্তি করা হয়। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

পরে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে নিয়ে যায় পরিবার।

ওইদিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শের-ই-বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন তেজগাঁও কলেজ ছাত্রাবাসের হল সুপার মো. জহিরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মনির টিবিএসকে বলেন, 'মৃত্যুর পর থানা পুলিশকে অবহিত না করেই ওই শিক্ষার্থীর মরদেহ শ্রীপুর নিয়ে যাওয়া হয়েছে। আমরা মরদেহ ফিরিয়ে আনতে শ্রীপুর থানা ও গাজীপুর থানার সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু পরিবার মরদেহ দিচ্ছে না। ওই শিক্ষার্থীর বাবা মালয়েশিয়া থাকেন। তিনি আসার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে পরিবারর পক্ষ থেকে জানানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'মারামারির ঘটনায় গত চার দিনে কোনো মামলা হয়নি। আমরা কলেজ প্রিন্সিপল ও হল সুপারকে অনেকবার মামলা করতে বলেছি। আজ হল সুপারকে ডেকে এনে সংঘর্ষের ঘটনায় মামলা করানো হয়েছে। পরে শুনি ওই শিক্ষার্থী মারা গেছেন, পরিবার মরদেহ নিয়ে গেছে।'

মামলার এজাহারে কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ছাত্রাবাসের মধ্যে সিগেরেট খাওয়াকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে একদল আবাসিক শিক্ষার্থীর সংঘর্ষ হয়।

Related Topics

টপ নিউজ

সড়ক অবরোধ / ফার্মগেট / তেজগাঁও কলেজ / শিক্ষার্থীর মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
  • চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় চালকদের সড়ক অবরোধ
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
  • তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ফার্মগেটে তীব্র যানজট

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net