Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
আন্দোলন চলাকালে টিভি স্ক্রলে কী যাবে ঠিক করে দিত গোয়েন্দারা: ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2025, 04:20 pm
Last modified: 09 December, 2025, 04:29 pm

Related News

  • 'সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে': হাসনাত আবদুল্লাহ
  • আপনারা সেই জায়গায় সংবিধানকে মানছেন, যেখানে সুবিধাপ্রাপ্ত হবেন: হাসনাত আবদুল্লাহ
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • আদালতকে দলীয়করণের চেষ্টা করা হলে ‘করুণ পরিণতি’: নাহিদ ইসলাম
  • শপথ নিয়েই জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে হাসনাত আবদুল্লাহ

আন্দোলন চলাকালে টিভি স্ক্রলে কী যাবে ঠিক করে দিত গোয়েন্দারা: ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

তিনি ট্রাইব্যুনালকে জানান, জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাকরাইলে একটি ‘সেইফ হাউজে’ তাদের বন্দি অবস্থায় রাখা হয়েছিল।
টিবিএস রিপোর্ট
09 December, 2025, 04:20 pm
Last modified: 09 December, 2025, 04:29 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গোয়েন্দা কর্মকর্তারা টেলিভিশনের স্ক্রলে (নিউজ টিকার) কী দেখানো হবে, তা নির্ধারণ করে দিতেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, 'আমাদের সামনে বসেই তারা (গোয়েন্দারা) স্ক্রল বলত আর সেই কথাই টিভি চ্যানেলগুলো প্রচার করত।'

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব কথা তুলে ধরেন। এ মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামি রয়েছেন।

সাক্ষ্য প্রদানকালে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আন্দোলন চলাকালে সময় টিভি, ডিবিসি ও একাত্তর টিভিসহ কয়েকটি টেলিভিশন চ্যানেল নোংরা ভূমিকা পালন করেছে।

তিনি ট্রাইব্যুনালকে জানান, জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাকরাইলে একটি 'সেইফ হাউজে' তাদের বন্দি অবস্থায় রাখা হয়েছিল। জবানবন্দির প্রথম অংশের পর মধ্যাহ্ন বিরতির সময় প্রেস ব্রিফিংয়ে হাসনাত আব্দুল্লাহ সেইফ হাউজের বর্ণনা দিয়ে বলেন, 'মৎস্য ভবন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝখানে একটি ঘর আছে, যা বাইরে থেকে পরিত্যক্ত মনে হয়। কিন্তু ভেতরে আধুনিক সব ব্যবস্থাপনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এজেন্সির ভাষায় একে 'সেইফ হাউজ' বলা হয়।'

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সারা দেশে বিক্ষোভে অংশ নেন ছাত্র-জনতা। ওই দিন রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জন শিক্ষার্থী শহীদ হন। এর প্রতিক্রিয়ায় ১৭ জুলাই গায়েবানা জানাজা করতে গেলে গোয়েন্দা সংস্থা চাপ দেয়। সেদিন রাতেই বাসা থেকে তুলে তাদের প্রথমে পদ্মায় (রাষ্ট্রীয় অতিথি ভবন) নেওয়া হয়।

হাসনাত বলেন, 'কর্মসূচি প্রত্যাহারের জন্য আমাদের নানাভাবে বোঝানো হয়। কিন্তু আমরা মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান করি। এক ঘণ্টা পর আমাদের সামনে দিয়েই তিনজন মন্ত্রী বের হয়ে যান। অর্থাৎ আমরা কোনো বৈঠক করিনি। ওই দিন রাতে বৈঠক করাতে ব্যর্থ হয়েই আমাদের মৎস্য ভবনের সামনের ওই সেইফ হাউজে নেওয়া হয়।'

সেইফ হাউজের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, 'সেখানে আমাদের রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। চাপ প্রয়োগ করা হয়। পরিবারকে জিম্মি করা হয়। স্থানীয়ভাবে ছাত্রলীগ দিয়ে পরিবারকে হেনস্তা করা হয় এবং বৈঠকে বসার জন্য চাপ দেওয়া হয়।'

তিনি আরও বলেন, 'সেদিন সকালে এজেন্সির একজন আমাদের হুমকি দেন যে, আমরা যেন বৈঠক করে সারা দেশের সামনে বলি আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। তাহলে আমাদের 'লাইফ সেটেল' করে দেবে। তবে আমরা রাজি হইনি।'

এদিন বেলা সোয়া ১১টা থেকে হাসনাত আব্দুল্লাহর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুপুর দেড়টার পর বিরতি দেওয়া হয় এবং এরপর তিনি প্রেস ব্রিফিং করেন। দুপুর আড়াইটায় তিনি অবশিষ্ট সাক্ষ্য প্রদান করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / ট্রাইব্যুনাল / গোয়েন্দা সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • 'সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে': হাসনাত আবদুল্লাহ
  • আপনারা সেই জায়গায় সংবিধানকে মানছেন, যেখানে সুবিধাপ্রাপ্ত হবেন: হাসনাত আবদুল্লাহ
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • আদালতকে দলীয়করণের চেষ্টা করা হলে ‘করুণ পরিণতি’: নাহিদ ইসলাম
  • শপথ নিয়েই জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে হাসনাত আবদুল্লাহ

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net