Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
তৃষ্ণার বোলিংয়ে বিধ্বস্ত লাল দল

খেলা

টিবিএস রিপোর্ট
06 March, 2021, 07:30 pm
Last modified: 06 March, 2021, 07:32 pm

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • অল্প পুঁজিতেও অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হেরে গেল বাংলাদেশ

তৃষ্ণার বোলিংয়ে বিধ্বস্ত লাল দল

ফারিহা তৃষ্ণা; বাংলাদেশের নারী ক্রিকেটে নামটা তেমন পরিচিত নয়। জাতীয় দলে খেলার সুযোগ এখনও হয়নি বাঁহাতি এই পেসারের। স্বীকৃত ক্রিকেটে ইমার্জিং দলের হয়ে কেবল একটি ম্যাচ খেলেছেন, সেটাও দেড় বছর আগে। সেই তৃষ্ণাই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেটের ইভেন্টের প্রথম দিনটি নিজের করে নিলেন। 

তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ গেমসের মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচে বাংলাদেশ লাল দলের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে নীল দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ২৮.১ ওভারে ৬৩ রানেই গুটিয়ে যায় লাল দল। ১০ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৬ উইকেট নেন তৃষ্ণা। জবাবে ১৫.৫ ওভারেই ১০ উইকেটের জয় তুলে নেয় সালমা খাতুনের দল।

বাংলাদেশ গেমস শুরু হতে এখনও প্রায় এক মাস বাকি, আগামী ১ এপ্রিল শুরু হবে আসরটি। কিন্তু ওই সময় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজ থাকবে বলে মেয়েদের ক্রিকেট আগেই শুরু করা হলো। বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্ট দিয়ে খেলায় ফিরল বাংলাদেশের মেয়েরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নিগার সুলতানার লাল দল। শারমিন সুপ্তাকে ফিরিয়ে উইকেট উৎসবের শুরুটা করেন দেন জাতীয় নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। এরপর শুরু হয় তৃষ্ণার বোলিং তোপ। মাঝে সোবানা মোস্তারী একটি ও সালমা খাতুন ২টি উইকেট নেন। বাকি সবগুলো উইকেট ঝুলিতে পোড়েন তৃষ্ণা। 

লাল দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন জিন্নাত আরা অর্থি। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন রুবাইয়া হায়দার ঝিলিক। এ ছাড়া অধিনায়ক নিগার ৪, লতা মন্ডল ৮, ফাহিমা খাতুন ৫, পূজা চক্রবর্তী ২ ও লেকি চাকমা ৩ রান করেন। লাল দলের চারজন রানের খাতাই খুলতে পারেননি। জবাবে দুই অপরাজিত ব্যাটার মুর্শিদা খাতুনের ২৫ ও শামীমা সুলতানার ৩১ রানে ১০ উইকেটের জয় তুলে নেয় লাল দল। 

Related Topics

টপ নিউজ

নারী ক্রিকেট / বাংলাদেশ গেমস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • অল্প পুঁজিতেও অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হেরে গেল বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net