Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
চার বছরের শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের শিশু গ্রেপ্তার, ৩ দিন পর জামিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 12:55 pm
Last modified: 08 December, 2025, 01:12 pm

Related News

  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯

চার বছরের শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের শিশু গ্রেপ্তার, ৩ দিন পর জামিন

শিশু আইন অনুযায়ী, ৯ বছরের কম বয়সী কোনো শিশু আসামি হওয়ার কোনো সুযোগ নেই।
টিবিএস রিপোর্ট
08 December, 2025, 12:55 pm
Last modified: 08 December, 2025, 01:12 pm
প্রতীকী ছবি: এআই

চট্টগ্রামে চার বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাত বছরের এক শিশুকে জামিন দিয়েছেন আদালত। শিশু আইন-২০১৩ অনুযায়ী ৯ বছরের কম বয়সী শিশুকে গ্রেপ্তার, আটক বা কোনো ফৌজদারি মামলায় জড়ানোর সুযোগ নেই—আদালতের এমন পর্যবেক্ষণের পর তাকে জামিন দেওয়া হয়।

রোববার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। 

চার বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের ওই ছেলে শিশুকে তার মা-সহ শুক্রবার মামলা নিয়ে গ্রেপ্তার করে পুলিশ। আদালত এরপর শিশুটিকে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেন। তিন দিন পর অবশেষে শিশুটির জামিন মিলেছে। 

উল্লেখ্য, শিশু আইন অনুযায়ী, ৯ বছরের কম বয়সী কোনো শিশু আসামি হওয়ার কোনো সুযোগ নেই।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া বলেন, 'আইন লঙ্ঘন করে সাত বছরের এক শিশুকে আটকের বিষয়টি নজরে আসার পর আদালত তা পর্যালোচনা করেন। রোববার রাষ্ট্রপক্ষ শিশুটির জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।'

পিপি আরও জানান, বিকেলে দেওয়া লিখিত আদেশে মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম উল্লেখ করেন, শিশু আইনের ৪৪(১) ধারা অনুযায়ী ৯ বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেপ্তার বা আটক রাখা যাবে না। আদালত বর্তমানে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুটিকে অবিলম্বে তার বাবার জিম্মায় মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এত কম বয়সী শিশুকে আসামি করা এবং আইনি বাধানিষেধ থাকার পরও মামলা প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় স্থানীয় পুলিশ ও আদালত পাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৩ এপ্রিল। নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম তার অসুস্থ বড় ছেলেকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সঙ্গে ছিল তার চার বছর বয়সী ছোট ছেলে রামিম। হাসপাতাল চত্বর থেকে রামিম নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর তিনি পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘ সাত মাসেও শিশুটির কোনো খোঁজ মেলেনি।

সন্তানকে না পেয়ে গত শুক্রবার আনোয়ারা বেগম একটি অপহরণ মামলা দায়ের করেন। এতে তিনি সাত বছর বয়সী ওই শিশু এবং তার ৩০ বছর বয়সী মাকে আসামি করেন। বাদীর অভিযোগ, খেলার ছলে ওই দুজন তার ছেলেকে হাসপাতালের করিডর থেকে সরিয়ে নিয়ে গেছে।

মামলার পরপরই পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক ওই দিনই ষোলশহর এলাকা থেকে মা ও শিশুকে গ্রেপ্তার করেন। শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মাকে কারাগারে এবং শিশুকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। সেখানে শিশুটি তিন দিন আটক ছিল।

শিশু আইন ও দণ্ডবিধি অনুযায়ী, ৯ বছরের কম বয়সী শিশুকে গ্রেপ্তার বা বিচার করার সুযোগ নেই। এরপরও পুলিশ কেন মামলা নিল এবং শিশুটিকে বিচার ব্যবস্থার মুখোমুখি করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, 'এত ছোট শিশুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশকে জরুরিভিত্তিতে কাজে লাগাতেই মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু তদন্ত দল ভুলবশত সাত বছরের শিশুটিকে আসামি তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলে। এমনকি শিশুটিকে যখন উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়, তখন প্রসিকিউশনও তার বয়সের বিষয়টি এড়িয়ে গেছে।'

নিখোঁজ শিশু উদ্ধারের চাপের কারণে এই 'অনিচ্ছাকৃত ভুল' হয়েছে বলে দাবি করেন তিনি।

নিয়ম অনুযায়ী শিশু আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করার কথা। 

কিন্তু নিম্ন আদালতে এক মাসের অবকাশ চলায় মামলাগুলো সাময়িকভাবে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দেখাশোনা করা হচ্ছে। এর আগে শুক্রবার শিশুটিকে আদালতের কাঠগড়ায় হাজির না করেই নিয়মিত নথিপত্রের বাইরে একটি অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে টঙ্গীতে পাঠানো হয়েছিল।

এদিকে অপহরণের অভিযোগ উঠলেও চার বছর বয়সী রামিমের কোনো খোঁজ এখনো মেলেনি। তার নিখোঁজের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Related Topics

টপ নিউজ

শিশু অপহরণ / শিশু আইন / অপহরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net