Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক

আন্তর্জাতিক

রয়টার্স
04 December, 2025, 07:55 pm
Last modified: 04 December, 2025, 08:16 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড, ৩ নাবিক আহত
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: গার্ডের বাধা পেরিয়ে নাতনি বাঁচলেও নিখোঁজ দাদি
  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল

যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক

ওংয়ের ছেলে বলেন, "বাবা আগুনের ভয়াবহতা দেখেই মনে মনে বুঝেছিলেন মা আর নেই।" আগুন লাগার পর তাদের মধ্যে মাত্র এক মিনিটের কথা হয়েছিল। এরপর সব শেষ।
রয়টার্স
04 December, 2025, 07:55 pm
Last modified: 04 December, 2025, 08:16 pm
৭১ বছর বয়সী ওং এর প্রতিক্রিয়া জানাবার হৃদয়বিদারক দৃশ্যটি ২৬ নভেম্বর, ২০২৫ তারিখে চীনের হংকংয়ের তাই পোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময়কার সবচেয়ে প্রচলিত ছবি হয়ে ওঠে। ছবি: টাইরন সিউ

নীল আকাশ আর ফুরফুরে বাতাস। এমন এক শরতের দুপুরেই নাতনিকে স্কুল থেকে আনতে বেরিয়েছিলেন ৭১ বছর বয়সী ওং।

হংকংয়ের তাই পো এলাকার অ্যাপার্টমেন্ট থেকে স্বামী-স্ত্রী পালা করে নাতনিকে আনতে যান। ওই বুধবার ছিল ওংয়ের পালা। তিনি বেরোনোর কিছুক্ষণ পরেই ঘটে সেই সর্বনাশ। ওয়াং ফুক কোর্ট হাউজিং এস্টেটের একটি টাওয়ারে আগুন লাগে।

২৬ নভেম্বর, ২০২৫ তারিখে চীনের হংকংয়ের তাই পোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের একাধিক আবাসিক ব্লক থেকে আগুন এবং ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

নাতনিকে রেখেই তিনি দ্রুত ফিরে আসেন। দেখেন, তাদের টাওয়ারের মাঝখানের তলাগুলো দাউদাউ করে জ্বলছে। আগুনের দিকে আঙুল তুলে চিৎকার করে ওঠেন ওং, "আমার স্ত্রী ভেতরে!"

ঘটনার এক সপ্তাহ পার হলেও ওংয়ের স্ত্রীর কোনো খোঁজ নেই। তিনি সেই ৩০ জন নিখোঁজ মানুষের তালিকায় আছেন। এই ঘটনায় অন্তত ১৫৬ জন মারা গেছেন। ১৯৪৮ সালের পর হংকংয়ে এত বড় অগ্নিকাণ্ড আর ঘটেনি।

আগুনের সামনে দাঁড়িয়ে ওংয়ের সেই কান্না আর অসহায় দুহাত তোলার দৃশ্য ক্যামেরাবন্দী করেন রয়টার্সের আলোকচিত্রী টাইরোন সিউ। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। এটিই হয়ে ওঠে এই ভয়াবহ ট্র্যাজেডির প্রতীক।

সিউ বলেন, "আমি যখন পৌঁছাই, আগুন লাগার তখন এক ঘণ্টা হয়ে গেছে। রাস্তার পাশে ওং পাগলের মতো হাহাকার করছিলেন। এই একটি ছবিই সব কথা বলে দেয়। আপনি পৃথিবীর যে প্রান্তেরই হোন না কেন, মিস্টার ওংয়ের সেই অসহায়ত্ব আর যন্ত্রণা অনুভব করতে পারবেন।"

পুলিশ যখন ধ্বংসস্তূপ থেকে লাশ বের করছে, তখন রয়টার্সের সঙ্গে কথা বলেন ওংয়ের ছেলে জে ওং। তিনি জানান, মায়ের কোনো খবর মেলেনি। মনের কষ্ট লাঘব করতেই তিনি পরিবারের এই গল্প বলছেন।

কর্তৃপক্ষ বলছে, সংস্কারকাজে নিম্নমানের প্লাস্টিক মেশ ও ইনসুলেশন ফোম ব্যবহারের কারণেই আগুন এত দ্রুত ছড়িয়েছে। সাতটি উঁচু ভবনে ৪,০০০ মানুষ বাস করত, যার সবই আগুনের গ্রাসে পড়ে।

ওংয়ের ছেলে বলেন, "বাবা আগুনের ভয়াবহতা দেখেই মনে মনে বুঝেছিলেন মা আর নেই।" আগুন লাগার পর তাদের মধ্যে মাত্র এক মিনিটের কথা হয়েছিল। এরপর সব শেষ।

ওং আগে রক্ষণাবেক্ষণের ফোরম্যান হিসেবে কাজ করতেন। তিনি ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার হিসেবেও দক্ষ। তিনি জানতেন এই সংস্কারকাজ কতটা ঝুঁকিপূর্ণ। তিনি নিজের জানালার ফোম সরিয়ে আগুনরোধী প্লাস্টিক লাগিয়েছিলেন। এমনকি বাইরের সবুজ মেশ বা জালে নিয়মিত পানিও ছিটাতেন যাতে আগুন না লাগে। কিন্তু শেষরক্ষা হলো না।

ছবিটি তোলার পর ওং শোকে পাথর হয়ে রাস্তায় বসে পড়েন। রাত নামলে এক পুলিশ অফিসার তাকে বসার জন্য একটি নীল প্লাস্টিকের টুল এনে দেন।

পুড়ে যাওয়া বাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে স্ত্রীকে তিনি বলছিলেন, "আমি তোমাকে খুঁজে বের করবই।"

ছবি: টাইরন সিউ/রয়টার্স

Related Topics

টপ নিউজ

হংকং / অগ্নিকান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড, ৩ নাবিক আহত
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: গার্ডের বাধা পেরিয়ে নাতনি বাঁচলেও নিখোঁজ দাদি
  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net