Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীন-বাংলাদেশ যৌথ হৃদরোগ ক্লিনিক উদ্বোধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 09:45 am
Last modified: 03 December, 2025, 09:50 am

Related News

  • গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ
  • হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান
  • বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা
  • বাংলাদেশ-চীন কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরুর প্রস্তুতি
  • যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীন-বাংলাদেশ যৌথ হৃদরোগ ক্লিনিক উদ্বোধন

ক্লিনিকের উদ্বোধনের অংশ হিসেবে একটি নতুন ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং সম্পূর্ণভাবে সংস্কার করা করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 December, 2025, 09:45 am
Last modified: 03 December, 2025, 09:50 am
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনাইসিভিডি) 'চীন–বাংলাদেশ যৌথ কার্ডিওভাসকুলার ডিজিজ ক্লিনিক' উদ্বোধন করেছে বাংলাদেশ ও চীন।

এনাইসিভিডি এবং চীন সরকারের মধ্যে নতুন করে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির আওতায় চীনের বিশেষজ্ঞরা বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউনান প্রাদেশিক সরকারের মা জুওশিন এবং ফুয়াই ইউনান হাসপাতালের শি জিনইয়াং।

ক্লিনিকের উদ্বোধনের অংশ হিসেবে একটি নতুন ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং সম্পূর্ণভাবে সংস্কার করা করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করা হয়েছে, যা দেশের হৃদরোগ চিকিৎসা সক্ষমতার উল্লেখযোগ্য সম্প্রসারণ নির্দেশ করে।

চীনের সহায়তায় এনাইসিভিডি-তে যুক্ত হয়েছে ৩৯টি সিসিইউ বেড এবং ১০ শয্যার নতুন ইমার্জেন্সি সেন্টার। এদিকে ক্লিনিক্যাল কার্যক্রম শুরু করতে ফুয়াই ইউনান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বাংলাদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এই যৌথ ক্লিনিক দুই দেশের বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের প্রতিফলন। একইসঙ্গে সরকার হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে এবং স্থানীয় চিকিৎসকদের দক্ষতা বাড়াতেও গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, 'আমরা আয় নির্বিশেষে সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছি। দেশে উন্নত চিকিৎসা সহজলভ্য হলে স্বাভাবিকভাবেই বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমে আসবে।'
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন ক্লিনিকটিকে 'চীন–বাংলাদেশ স্বাস্থ্য সহযোগিতার এক মাইলফলক অর্জন' হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি যৌথ চিকিৎসা অগ্রগতির নতুন পর্যায়ের সূচনা।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশই জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন এবং বিস্তৃত স্বাস্থ্যসেবা শিল্প উন্নয়নে একসঙ্গে কাজ চালিয়ে যাবে, যা 'হেলথ সিল্ক রোড' উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

Related Topics

টপ নিউজ

চীন-বাংলাদেশ / জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল / ক্লিনিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ
  • হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান
  • বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা
  • বাংলাদেশ-চীন কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরুর প্রস্তুতি
  • যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net