Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
‘শান্তিচুক্তি’র ২৩ দিন পর ফের আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 07:45 pm
Last modified: 02 December, 2025, 08:00 pm

Related News

  • শিক্ষাবাজেটে ঘাটতির প্রতিবাদে ফ্রান্সে তীব্র ছাত্র বিক্ষোভ: ৪ শতাধিক বিদ্যালয় বন্ধ, সহিংসতা ছড়ানোর অভিযোগ
  • সাইবার অপরাধ দমনে পুলিশের ‘সাইবার ইউনিট’ চালু
  • পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’
  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ

‘শান্তিচুক্তি’র ২৩ দিন পর ফের আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী একই বাসে যাচ্ছিলেন। বাসের ভেতরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ান।
টিবিএস রিপোর্ট
02 December, 2025, 07:45 pm
Last modified: 02 December, 2025, 08:00 pm

রাজধানীর তিন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে শান্তিচুক্তির ২৩ দিনের মাথায় সংঘর্ষে জড়িয়েছেন ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে অন্তত ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী একই বাসে যাচ্ছিলেন। বাসের ভেতরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ান। বিষয়টি নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিতে গেলে ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের পরিচালিত কয়েকটি পেজের উসকানিমূলক পোস্টের মাধ্যমে সংঘর্ষ জড়িয়েছে দুই কলেজে শিক্ষার্থীরা। আর কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ বলছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নিউমার্কেট থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ হাফিজ বলেন, 'ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একই বাসে করে তাদের নিজস্ব গন্তব্যে যাচ্ছিল। পরবর্তী সময়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। তখন আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি অনুকূলে আনি ও সবাইকে নিজ নিজ ক্যাম্পাসে পাঠিয়ে দেই। এখন শান্তিচুক্তির মাধ্যমে গঠিত ৯ সদস্যের কমিটির সহায়তায় বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা চলছে।'

উল্লেখ্য, তিন কলেজের শিক্ষার্থীদের নিয়মিত সংঘর্ষ এড়াতে গত ৯ নভেম্বরে পুলিশ ও কলেজ দুটির কর্তৃপক্ষের উপস্থিতিতে তাদের মধ্যে মৌখিক 'শান্তিচুক্তি' হয়। সেখানে তারা ফুল ও মিষ্টি দিয়ে একে অপরকে বন্ধু হিসেবে গ্ৰহণ করে নেয়। আর কখনো কোনো প্রকার সংঘর্ষে জড়াবে না, এ প্রতিজ্ঞা ব্যক্ত করেন উভয় কলেজের শিক্ষার্থীরা।
 
Related Topics

টপ নিউজ

সংঘর্ষ / ঢাকা কলেজ / ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ / আইডিয়াল কলেজ / শিক্ষার্থী / শান্তিচুক্তি / পুলিশ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • শিক্ষাবাজেটে ঘাটতির প্রতিবাদে ফ্রান্সে তীব্র ছাত্র বিক্ষোভ: ৪ শতাধিক বিদ্যালয় বন্ধ, সহিংসতা ছড়ানোর অভিযোগ
  • সাইবার অপরাধ দমনে পুলিশের ‘সাইবার ইউনিট’ চালু
  • পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’
  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net