Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
আলীকদম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ভালুকছানা উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2025, 10:25 pm
Last modified: 25 November, 2025, 10:55 pm

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • উত্তরার কাঁচাবাজারে অভিযান: পানকৌরি, বক ও গাংচিলসহ ১৬ বন্যপ্রাণী উদ্ধার
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
  • বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

আলীকদম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ভালুকছানা উদ্ধার

লামা বিভাগীয় বন বিভাগের অধীন আলীকদম উপজেলার তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম জানান, উদ্ধারের পর ভালুকছানাটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 November, 2025, 10:25 pm
Last modified: 25 November, 2025, 10:55 pm
ছবি: টিবিএস

বান্দরবানের আলীকদম বাজারের একটি গলি থেকে পরিত্যক্ত অবস্থায় আট থেকে নয় মাস বয়সী একটি কালো ভালুকছানা উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বন অধিদপ্তরের ঢাকা অফিসের এ ইউনিটের চার সদস্যের একটি দল অভিযান চালিয়ে ভালুকছানাটি উদ্ধার করে।

লামা বিভাগীয় বন বিভাগের অধীন আলীকদম উপজেলার তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম জানান, উদ্ধারের পর ভালুকছানাটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া যায় যে আলীকদম বাজারের একটি গলিতে একটি ভালুকছানা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে প্রাণীটিকে দুলাহাজরা সাফারি পার্কে হস্তান্তর করা হয়।

ছবি: টিবিএস

তিনি বলেন, 'সোমবার ছিল আলীকদম বাজারের সাপ্তাহিক হাটের দিন। ধারণা করা হচ্ছে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে একটি বন্যপ্রাণী পাচারকারী চক্র ভালুকছানাটিকে বাজারে এনে বিক্রির চেষ্টা করছিল।'

তিনি আরও বলেন, 'পাচারচক্রের বিষয়ে গোপন সংবাদ পেয়ে ইউনিটের সদস্যরা আগেই আলীকদমে পৌঁছে অবস্থান নেন। সম্ভবত তাদের উপস্থিতির খবর পেয়ে পাচারকারীরা ভালুকছানাটিকে বাজারের একটি নির্জন গলিতে ফেলে পালিয়ে যায়।'

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর অসিম মল্লিক বলেন, 'একটি পাচারকারী চক্র বিলুপ্তপ্রায় একটি কালো ভালুকছানাকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির চেষ্টা করছে আমাদের কাছে এমন গোপন সংবাদ ছিল। সেই তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহ আল সাদিকসহ আমরা চারজন ঢাকা থেকে আলীকদমে গিয়ে অবস্থান নেই।'

তিনি আরও বলেন, 'পরে দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে পানবাজার এলাকায় একটি ভালুকছানা পড়ে আছে। পরে সেখান থেকে ভালুক ছানাটিকে জীবিত উদ্ধার করি।'

ছবি: টিবিএস

ইন্সপেক্টর অসিম মল্লিক আরও জানান, ভালুকছানাটিকে উদ্ধারের পর লামা বন বিভাগের সহায়তায় নিরাপদে স্থানান্তর করা হয় এবং পরে চিকিৎসার জন্য সাফারি পার্কে পাঠানো হয়। পাচারকারী চক্রকে শনাক্তে নজরদারি বাড়ানো হয়েছে।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, উদ্ধার হওয়া প্রাণীটির বয়স ৮–৯ মাস। এটি আন্তর্জাতিকভাবে সংরক্ষণশীল তালিকায় থাকা একটি প্রজাতি।

তিনি আরও জানান, প্রাণীটিকে কোথা থেকে আনা হয়েছে এবং পাচারচক্রে কারা জড়িত তা জানার জন্য তদন্ত চলছে।

বনবিভাগ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা বলছেন, পাহাড়ি অঞ্চলে বন্যপ্রাণী পাচারের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে। এ ধরনের অপরাধ ঠেকাতে আলীকদম–লামা এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / আলীকদম / ভাল্লুকছানা / বন অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • উত্তরার কাঁচাবাজারে অভিযান: পানকৌরি, বক ও গাংচিলসহ ১৬ বন্যপ্রাণী উদ্ধার
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
  • বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net