Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
প্রশাসনের পেশাদারিত্ব নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য: জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে শোকজ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2025, 08:45 pm
Last modified: 25 November, 2025, 08:51 pm

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

প্রশাসনের পেশাদারিত্ব নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য: জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে শোকজ  

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে’ বক্তব্য দেওয়ার সময় শাহজাহান চৌধুরী প্রশাসন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
টিবিএস রিপোর্ট
25 November, 2025, 08:45 pm
Last modified: 25 November, 2025, 08:51 pm
শাহজাহান চৌধুরী। ফাইল ছবি/সংগৃহীত

প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করার জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। তার মন্তব্য দলের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুণ্ন করেছে এবং দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থী, এমন অভিযোগ করা হয়েছে নোটিশে।

সোমবার (২৪ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা নোটিশে এ অভিযোগ আনা হয়। শাহজাহান চৌধুরীকে আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত 'নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে' বক্তব্য দেওয়ার সময় শাহজাহান চৌধুরী প্রশাসন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

সে সময় শাহজাহান চৌধুরী বলেন, 'নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে (অধীনে) নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।'

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শাহজাহান চৌধুরীর এই বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মূল স্পিরিটকে স্পষ্টভাবে ব্যাহত করেছে। 

নোটিশে আরও বলা হয়, প্রশাসনের বিভিন্ন স্তর এবং দেশের কূটনৈতিক মহল থেকেও এই বক্তব্যের পর তীব্র নিন্দা ও উদ্বেগের প্রতিক্রিয়া পাওয়া গেছে। একই সাথে, দেশ-বিদেশে জামায়াতের জনশক্তি এবং সাধারণ জনগণের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এতে বলা হয়, "এই বক্তব্যের কারণে ইতোমধ্যে সংগঠনের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা দলীয় গঠনতন্ত্র, নীতি, আদর্শ, শৃখলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী।"

বারবার সতর্ক করার পরও পরিবর্তন নেই

নোটিশে আরও উল্লেখ করা হয়, শাহজাহান চৌধুরী এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের 'সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্নকারী ও শৃঙ্খলাবিরোধী' বক্তব্য দিয়েছেন। এ কারণে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি জামায়াদের আমিরও তাকে ডেকে দৃষ্টি আকর্ষণ ও সতর্ক করেছিলেন। 

তা সত্ত্বেও তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।  জামায়াত আমিরের নির্দেশে শাহজাহান চৌধুরীকে নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না । 

নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বাংলাদেশ জামায়াতে ইসলামী / মন্তব্য / শোকজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net