Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
ধর্ম অবমাননা রোধে মৃত্যুদণ্ডের দাবি: আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2025, 06:20 pm
Last modified: 25 November, 2025, 06:25 pm

Related News

  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ

ধর্ম অবমাননা রোধে মৃত্যুদণ্ডের দাবি: আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। তার বিচার কেন মৃত্যুদণ্ড হবে না?- নোটিশে এ প্রশ্নও তোলা হয়। এতে বলা হয়, ইসলামকে কটূক্তি করার সাহস বা চিন্তা যাতে কেউ না করতে পারে- সেজন্য বিশেষ আইনে অধ্যাদেশ জারি করা জরুরি। অন্যথায় ধর্ম অবমাননার ঘটনা দিন দিন বাড়তেই থাকবে।
টিবিএস রিপোর্ট
25 November, 2025, 06:20 pm
Last modified: 25 November, 2025, 06:25 pm
ফাইল ছবি: সংগৃহীত

ইসলামসহ অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন প্রণয়নের জন্য অধ্যাদেশ জারির দাবি জানিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণের বিষয়ে আইন উপদেষ্টাসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।

আইন উপদেষ্টা ছাড়াও লিগ্যাল নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন আইন সচিব, ধর্ম উপদেষ্টা ও ধর্ম সচিব।

নোটিশে বলা হয়েছে, লিগ্যাল নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে আইন মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়কে ধর্মীয় অবমাননা প্রতিরোধে বিশেষ আইনের অধ্যাদেশ জারির অনুরোধ জানানো হলো। তা না হলে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার কথাও উল্লেখ করেছেন এ আইনজীবী।

লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের ৯০ শতাংশ মুসলমান। দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। তারা মসজিদে সমবেত হয়ে নামাজ আদায় করেন, এক আল্লাহর ইবাদত করেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর ওপর দুরুদ পাঠ করেন। 

এমন মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। তার বিচার কেন মৃত্যুদণ্ড হবে না?- নোটিশে এ প্রশ্নও তোলা হয়। এতে বলা হয়, ইসলামকে কটূক্তি করার সাহস বা চিন্তা যাতে কেউ না করতে পারে- সেজন্য বিশেষ আইনে অধ্যাদেশ জারি করা জরুরি। অন্যথায় ধর্ম অবমাননার ঘটনা দিন দিন বাড়তেই থাকবে।

নোটিশে আরও বলা হয়, যেহেতু ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা, তাই দেশকে সুরক্ষিত রাখতেও এবং মানুষকে ধর্মীয় অবমাননার মত জঘন্য কাজে লিপ্ত হওয়া থেকে বিরত রাখতে ধর্মীয় বিষয় অবমাননা বিষয়ে বিশেষ আইনের অধ্যাদেশ জারি করা একান্ত আবশ্যক। এক ধর্মের হয়ে অন্য ধর্মের অবমাননা না করতে পারে এবং নিজ ধর্মের মানুষও নিজ ধর্মকে যেন কটাক্ষ করতে না পারে- সেই ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
 
Related Topics

টপ নিউজ

ধর্ম অবমাননা / আইনি নোটিশ / আইন উপদেষ্টা / ধর্ম উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net