Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট

আন্তর্জাতিক

বিবিসি
21 November, 2025, 07:35 pm
Last modified: 21 November, 2025, 07:40 pm

Related News

  • ব্যাংক লুটের টাকায় কেনা হচ্ছে ককটেল: রিজভী
  • ব্যাংক লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে: রিজভী
  • ভারতে বাইকের সাথে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ২৫
  • খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট
  • ফ্যাশন ব্র্যান্ড প্রাডার বিরুদ্ধে ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পল নকলের অভিযোগ

ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, ডাকাতির কাজে ব্যবহৃত এসইউভি গাড়িটিতে ভুয়া নম্বর প্লেট এবং ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা স্টিকার লাগানো ছিল। তিনি আরও জানান, কোম্পানিটির কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত কি না, পুলিশ তাও তদন্ত করে দেখছে।
বিবিসি
21 November, 2025, 07:35 pm
Last modified: 21 November, 2025, 07:40 pm
ডাকাতদের ধরতে পুলিশ বিশাল অভিযান শুরু করেছে। ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে এক অভিনব ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতরা একটি টাকা বহনকারী গাড়ি থামিয়ে ৭০ মিলিয়ন বা ৭ কোটি রুপি (প্রায় ৮ লাখ ডলার) লুট করে নিয়ে গেছে।

বেঙ্গালুরু শহরের একেবারে প্রাণকেন্দ্রে দিনের আলোতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ধরতে পুলিশ বিশাল অভিযান শুরু করেছে।

ঘটনার বিবরণ

বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ট কুমার সিং বিবিসিকে জানান, ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে। শহরের একটি ব্যস্ত রাস্তায় একটি এসইউভি গাড়িতে আসা ছয়জন লোক টাকা বহনকারী ভ্যানটির গতিরোধ করে। ভ্যানটি এক ব্যাংকের শাখা থেকে অন্য শাখায় টাকা নিয়ে যাচ্ছিল।

ভ্যানটিতে একজন চালক, একজন টাকার রক্ষক (ক্যাশ কাস্টোডিয়ান) এবং দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী ছিলেন।

পুলিশ কমিশনার জানান, ডাকাতরা নিজেদের রিজার্ভ ব্যাংকের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। তারা ভ্যানের লোকদের বলে, এত বিপুল পরিমাণ টাকা পরিবহনের জন্য তাদের কাছে সঠিক কাগজপত্র আছে কি না, তা যাচাই করতে হবে।

পুলিশ জানায়, ডাকাত দল কৌশলে টাকার রক্ষক ও নিরাপত্তারক্ষীদের অস্ত্র ভ্যানে রেখে তাদের এসইউভি গাড়িতে উঠতে বাধ্য করে। আর চালককে নির্দেশ দেয় টাকাভর্তি ভ্যানটি চালিয়ে সামনে যেতে।

ডাকাতদের এসইউভি গাড়িটি কয়েক কিলোমিটার পর্যন্ত টাকার ভ্যানটিকে অনুসরণ করে। এরপর তারা চালককে ভ্যান থেকে জোর করে নামিয়ে দেয়। একই সঙ্গে এসইউভিতে থাকা টাকার রক্ষক ও নিরাপত্তারক্ষীদেরও নামিয়ে দেওয়া হয়। এরপর অস্ত্রের মুখে ভ্যান থেকে টাকাগুলো নিজেদের গাড়িতে তুলে নিয়ে ডাকাতরা চম্পট দেয়।

তদন্তে যা জানা গেল

যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে সিসিটিভি ক্যামেরা খুব একটা ছিল না। পুলিশ খতিয়ে দেখছে, ডাকাতরা এই অপারেশনে একাধিক গাড়ি ব্যবহার করেছে কি না। টাকা পরিবহনকারী সংস্থাটি এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, ডাকাতির কাজে ব্যবহৃত এসইউভি গাড়িটিতে ভুয়া নম্বর প্লেট এবং 'গভর্নমেন্ট অফ ইন্ডিয়া' লেখা স্টিকার লাগানো ছিল। তিনি আরও জানান, কোম্পানিটির কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত কি না, পুলিশ তাও তদন্ত করে দেখছে।

সরকারের বক্তব্য

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে ডাকাতির কাজে ব্যবহৃত এসইউভি গাড়িটি উদ্ধার করেছে।

তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, সন্দেহভাজনরা কোন গাড়ি দিয়ে শেষ পর্যন্ত পালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সাংবাদিকদের তিনি বলেন, 'এটা নিশ্চিত হওয়া গেছে যে তারা গাড়ি পরিবর্তন করে টাকা নিয়ে পালিয়েছে।'

তিনি আশা প্রকাশ করেন, পুলিশ শিগগিরই এই রহস্য উদঘাটন করবে। যেমনটা তারা কর্ণাটকের সাম্প্রতিক অন্যান্য বড় ব্যাংক ডাকাতির ক্ষেত্রে করেছে।

প্রসঙ্গত, এর আগে গত মে মাসে বিজয়পুরা জেলার একটি ব্যাংক থেকে ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ৫৯ কেজি সোনা চুরি হয়েছিল, যার মূল্য প্রায় ৫৩ কোটি রুপি। পুলিশ পরবর্তীতে ৩৯ কেজি সোনা ও কিছু নগদ টাকা উদ্ধার করে এবং ওই ঘটনায় দুই প্রাক্তন ব্যাংক কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করে।

Related Topics

টপ নিউজ

ব্যাংক ডাকাতি / ব্যাংক লুট / বেঙ্গালুরু / কর্ণাটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ব্যাংক লুটের টাকায় কেনা হচ্ছে ককটেল: রিজভী
  • ব্যাংক লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে: রিজভী
  • ভারতে বাইকের সাথে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ২৫
  • খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট
  • ফ্যাশন ব্র্যান্ড প্রাডার বিরুদ্ধে ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পল নকলের অভিযোগ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net