Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
এটি ভুল করতে পারে: এআইকে ‘অন্ধভাবে বিশ্বাস’ না করার পরামর্শ সুন্দর পিচাইয়ের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 November, 2025, 10:20 am
Last modified: 19 November, 2025, 10:33 am

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

এটি ভুল করতে পারে: এআইকে ‘অন্ধভাবে বিশ্বাস’ না করার পরামর্শ সুন্দর পিচাইয়ের

গুগল তাদের এআই টুলগুলোতে সতর্কবার্তা বা ডিসক্লেইমার প্রদর্শন করে, যাতে ব্যবহারকারীরা জানতে পারেন যে এটি ভুল করতে পারে। তবে এই সতর্কবার্তা দিয়েও তারা নিজেদের পণ্যের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনা ও উদ্বেগ এড়াতে পারেনি।
টিবিএস ডেস্ক
19 November, 2025, 10:20 am
Last modified: 19 November, 2025, 10:33 am
প্রতীকী ছবি: সংগৃহীত

মানুষের উচিত হবে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলগুলো যা বলে, তার সবকিছু 'অন্ধভাবে বিশ্বাস' করা। এমনটাই জানিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন।

সুন্দর পিচাই বলেন, এআই মডেলগুলো 'ভুল করতে পারে'। তাই তিনি ব্যবহারকারীদের শুধুমাত্র এআই-এর ওপর নির্ভর না করে অন্যান্য টুলের পাশাপাশি এটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, 'শুধুমাত্র এআই প্রযুক্তির ওপর নির্ভর না করে একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডারের ইকোসিস্টেম বজায় রাখা অত্যন্ত জরুরি।' পিচাইয়ের ভাষ্যমতে, 'এ কারণেই মানুষ গুগল সার্চ ব্যবহার করে এবং আমাদের অন্যান্য পণ্যগুলো সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে আরও বেশি নির্ভরযোগ্য।'

তবে কিছু বিশেষজ্ঞদের মতে, গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবহারকারীদের দিয়ে নিজেদের টুলস যাচাই করানোর আহ্বান জানানো উচিত নয়; বরং তাদের সিস্টেমগুলোকেই আরও নির্ভরযোগ্য করে তোলার দিকে মনোযোগ দেওয়া উচিত।

সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে এআই সহায়ক হলেও মানুষকে সতর্ক থাকতে হবে উল্লেখ করে পিচাই বলেন, 'মানুষকে শিখতে হবে, কোন কাজে এআই টুলস ভালো, আর এগুলো যা বলে তা অন্ধভাবে বিশ্বাস করা চলবে না।'

তিনি আরও বলেন, 'আমরা যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার জন্য প্রচুর কাজ করি। কিন্তু সর্বাধুনিক এআই প্রযুক্তিও কিছু ভুলের ঝুঁকি রাখে।'

গুগল তাদের এআই টুলগুলোতে সতর্কবার্তা বা ডিসক্লেইমার প্রদর্শন করে, যাতে ব্যবহারকারীরা জানতে পারেন যে এই টুল ভুল করতে পারে। তবে এই সতর্কবার্তা দিয়েও তারা নিজেদের পণ্যের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনা ও উদ্বেগ এড়াতে পারেনি।

বিশেষ করে, গুগলের সার্চ ফলাফলের সারসংক্ষেপ বা 'এআই ওভারভিউ' ফিচারটি চালুর পর এলোমেলো ও ভুল উত্তর দেওয়ার কারণে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

চ্যাটবটের মতো জেনারেটিভ এআই পণ্যগুলোর বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য দেওয়ার প্রবণতা বিশেষজ্ঞদের উদ্বেগের একটি বড় কারণ।

'নতুন পর্যায়' ও জেমিনি ৩.০

গুগলের সর্বশেষ কনজ্যুমার এআই মডেল জেমিনি ৩.০–এর উন্মোচন নিয়ে প্রযুক্তি দুনিয়া আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই মডেল উন্মোচন করে জানায়, এটি তাদের সার্চসহ বিভিন্ন পণ্যের কেন্দ্রে 'ইন্টেলিজেন্সের নতুন যুগ' সূচনা করবে।

এক ব্লগপোস্টে গুগল জানায়, জেমিনি ৩.০ ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন ধরনের ইনপুট বুঝতে ও সাড়া দিতে শিল্পে শীর্ষস্থানীয় সক্ষমতা রাখে; পাশাপাশি যুক্তিতর্ক বা রিজনিংয়েও 'সর্বাধুনিক' পারফরম্যান্স দিতে পারে।

চলতি বছরের মে মাসে গুগল সার্চে 'এআই মোড' চালু করা শুরু করে, যেখানে জেমিনি চ্যাটবটকে ব্যবহারকারীদের বিশেষজ্ঞের মতো পরামর্শ দিতে সংহত করা হয়। তখন পিচাই বলেন, 'জেমিনিকে সার্চে সংহত করা 'এআই প্ল্যাটফর্ম পরিবর্তনের নতুন পর্যায়' নির্দেশ করে।'

চ্যাটজিপিটির মতো এআই সেবার প্রতিযোগিতায় টিকে থাকতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছে গুগল, কারণ এসব সেবা তাদের সার্চ–বাজারে চাপ সৃষ্টি করেছে।
পিচাইয়ের মন্তব্য বিবিসির আগের গবেষণাকেও সমর্থন করে। গবেষণায় দেখা যায়, খবরের সংক্ষিপ্তসার তৈরিতে এআই চ্যাটবটগুলো ভুল তথ্য দেয়। বিবিসির কনটেন্ট দিয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কো-পাইলট, গুগলের জেমিনি ও পারপ্লেক্সিটি এআইকে প্রশ্ন করা হলে তাদের উত্তরে 'উল্লেখযোগ্য ভুল' পাওয়া যায়।
বিবিসির আরও বিস্তৃত অনুসন্ধানে দেখা গেছে, উন্নতি সত্ত্বেও এখনো ৪৫% ক্ষেত্রে এআই অ্যাসিস্টেন্টরা খবর ভুলভাবে উপস্থাপন করে।

Related Topics

টপ নিউজ

এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / গুগল জেমিনাই / এআই চ্যাটবট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net