Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 08:35 pm
Last modified: 16 November, 2025, 08:37 pm

Related News

  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল

বক্তারা বলেন, 'সুনামগঞ্জ–১ আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। দল যদি তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়, ধানের শীষের জয় সুনিশ্চিত।’
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 08:35 pm
Last modified: 16 November, 2025, 08:37 pm
ছবি: টিবিএস

সুনামগঞ্জ–১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আনিসুল হকের প্রার্থিতা বাতিল এবং যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল করেছে সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপির একাংশ।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে জেলার জামালগঞ্জের ঐতিহাসিক সাচনা বাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, 'বিগত ১৭ বছর জেল–জুলুম ও নির্যাতন সহ্য করেও আন্দোলনের প্রথম সারিতে ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি সুনামগঞ্জ–১ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা হাওড়াঞ্চলের সাধারণ মানুষ ও নারীদের কাছে পৌঁছে দিয়েছেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি বারবার হামলা-মামলার শিকার হয়েও রাজপথ ছাড়েননি।'

বক্তারা আরও বলেন, 'সুনামগঞ্জ–১ আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। দল যদি তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়, ধানের শীষের জয় সুনিশ্চিত।'

এ সময় তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান তারা।

মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সুনামগঞ্জ / যুবদল / নির্বাচন / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net