Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2025, 06:20 pm
Last modified: 13 November, 2025, 09:06 pm

Related News

  • ‘তথ্যগত ভুল’: হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৫ জনের অব্যাহতির সুপারিশ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী কাইয়ুম
  • ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালককে অব্যাহতির সুপারিশ
  • পৃথক দুই মামলায় সাবেক এমপি বুবলী ও ফয়জুর রহমান কারাগারে
  • মামলার খোঁজ-খবর নিলেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল, হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার 

ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই)- তদন্তের নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
13 November, 2025, 06:20 pm
Last modified: 13 November, 2025, 09:06 pm
ছবি: সংগৃহীত

ঢালিউডের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন আব্দুল মজিদ নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে আব্দুল মজিদ মামলাটি দায়ের করেন।

এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই)- তদন্তের নির্দেশ দেন।

আব্দুল মজিদ জানান, তার স্ত্রী রাশিদা আক্তার ডিপজলের একজন ভক্ত।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৮ জুলাই ডিপজল ও ফয়সালের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেন রাশিদা আক্তার। ওই মামলা দায়েরের পর ডিপজল মামলা তুলে নিতে তাকে হুমকি দেন। ভয়ে রাশিদা আক্তার দারুস সালাম থানা এলাকা থেকে যাত্রাবাড়ীতে চলে আসেন।

এরপর গত ৪ সেপ্টেম্বর তারা কাজে গেলে তাদের মেয়ে একা বাসায় ছিল। সেসময় ডিপজলের বাহিনীর ১০/১২ জন বাসায় ঢুকে ভাঙচুর চালায় এবং ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তার মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। এ অভিযোগে ১০/১২ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ গত ১ নভেম্বর যাত্রাবাড়ী থানার পেছনে হোটেলে খাবার খেতে গেলে দুইজন তাকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। সিএনজিতে করে তাকে শনির আখড়ায় একটি বিল্ডিংয়ের ৫ম তলায় নিয়ে যায়। এসময় তারা তাকে মামলা দুটি তুলে নিতে হুমকি-ধামকি দেয়।

ডিপজলের প্রস্তাবে রাজি না হলে তারা আব্দুল মজিদকে মেরে ফেলার হুমকি দেয়। তাৎক্ষণিকভাবে ফয়সাল তাকে রড দিয়ে মারধর করে। অন্যারাও তাকে মারধর করে। এতে তিনি মারাত্মক আহত হন। এমনকি ডিপজল তার কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করতে যায়। আব্দুল মজিদ পা ধরে জীবন ভিক্ষা চান এবং মামলা তুলে নেবে বলে জানান।

তার কাছে থাকা ২০ হাজার টাকা এবং বিকাশে থাকে সাড়ে তিন হাজার টাকা তারা নিয়ে নেন। দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের শর্তে তাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। 

পরবর্তীতে রাশিদা আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

Related Topics

টপ নিউজ

ডিপজল / হত্যাচেষ্টা মামলা / ভক্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ‘তথ্যগত ভুল’: হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৫ জনের অব্যাহতির সুপারিশ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী কাইয়ুম
  • ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালককে অব্যাহতির সুপারিশ
  • পৃথক দুই মামলায় সাবেক এমপি বুবলী ও ফয়জুর রহমান কারাগারে
  • মামলার খোঁজ-খবর নিলেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল, হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net