Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
আপনারা ডাকেন, আমরা আলোচনায় যাব: বিএনপির উদ্দেশে জামায়াত নেতা আযাদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 07:20 pm
Last modified: 10 November, 2025, 07:23 pm

Related News

  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

আপনারা ডাকেন, আমরা আলোচনায় যাব: বিএনপির উদ্দেশে জামায়াত নেতা আযাদ

তিনি বলেন, ‘আমরা প্রকাশ্যে বলে দিয়েছি, বিএনপি ডাকলে আমরা আলোচনায় বসব। কিন্তু তারা সেই ডাক দেয়নি। এতে প্রমাণ হয়, আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। আমরা আশা করব, বিএনপি জাতীয় স্বার্থে দলীয় স্বার্থ ত্যাগ করে জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে আসবেন।’
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 07:20 pm
Last modified: 10 November, 2025, 07:23 pm
ছবি: টিবিএস

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, রাজনৈতিক সংকট সমাধানের জন্য আমাদের আহ্বানে বিএনপি প্রকাশ্যে জানিয়েছে যে তারা আলোচনায় বসবেন না। আমরাও প্রকাশ্যে বলে দিচ্ছি- আপনারা ডাকেন, আমরা আলোচনায় যাব।

তিনি বলেন, 'বিএনপি আলোচনায় অংশ না নেওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে এবং জাতীয় ঐক্যের সুযোগ নষ্ট হচ্ছে।'

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতসহ সমমনা আটটি দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আটদলীয় লিয়াজোঁ কমিটির পক্ষে ব্রিফিংয়ে আযাদ বলেন, 'যেটা স্বাক্ষরিত জুলাই সনদ সেটা বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ ছিল না। জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া পৃথক। দুইটি আলাদা পার্ট। পাঁচদিন এ জন্য আলাদা আলোচনা হয়েছে। কিন্তু ওনারা (বিএনপি) দুটাকে মিলিয়ে ফেলছেন। এজন্য প্রতারণাসহ নানা অভিযোগ তুলছেন।'

তিনি আরও বলেন, 'আমরা প্রকাশ্যে বলে দিয়েছি, বিএনপি ডাকলে আমরা আলোচনায় বসব। কিন্তু তারা সেই ডাক দেয়নি। এতে প্রমাণ হয়, আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। আমরা আশা করব, বিএনপি জাতীয় স্বার্থে দলীয় স্বার্থ ত্যাগ করে জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে আসবেন।'

জামায়াতের এ নেতা বলেন, 'বিএনপি যদি আলোচনায় আগ্রহ দেখাত, তাহলে রাজনৈতিক সংকটের সমাধান আগেই আসত। একটা দল (বিএনপি) বলে, তারা জামায়াতের সঙ্গে বসবে না- এটা অতীতের খারাপ রাজনৈতিক সংস্কৃতি।'

সরকারের সমালোচনা করে আযাদ বলেন, 'জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে সরকার সময়ক্ষেপণ করছে। কমিশনের সুপারিশ অনুযায়ী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা যেত। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেছে, আপনারা সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন।'

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আটদলীয় জোটের পূর্বঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে আযাদ বলেন, 'আমরা আশা করছি লাখ লাখ মানুষের সমাগম হবে এবং সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে।'
 
Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / বিএনপি / সরকার / জুলাই সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net