Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: সাধারণ ও নির্বাহী আদেশে মোট ছুটি ২৮ দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 12:50 pm
Last modified: 10 November, 2025, 12:52 pm

Related News

  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান
  • ২৭৭ জনকে উপসচিব পদে পদোন্নতি
  • ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের চমক, দেশে সরকারি ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট
  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: সাধারণ ও নির্বাহী আদেশে মোট ছুটি ২৮ দিন

মুসলিম ধর্মের কর্মচারীরা মোট ৫ দিন, হিন্দু ধর্মের কর্মচারীরা ৯ দিন, খ্রিষ্টান ধর্মের কর্মচারীরা ৮ দিন, বৌদ্ধ ধর্মের কর্মচারীরা ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা ২ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 12:50 pm
Last modified: 10 November, 2025, 12:52 pm
ফাইল ছবি: সংগৃহীত

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল রোববার (৯ নভেম্বর) মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন, পাশাপাশি নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম ধর্মের কর্মচারীরা মোট ৫ দিন, হিন্দু ধর্মের কর্মচারীরা ৯ দিন, খ্রিষ্টান ধর্মের কর্মচারীরা ৮ দিন, বৌদ্ধ ধর্মের কর্মচারীরা ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা ২ দিন ছুটি নিতে পারবেন।

সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এ ছুটি পালন করা হবে। এক কর্মচারী তাঁর নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া, ঐচ্ছিক ছুটি ভোগের জন্য বছরের শুরুতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যুক্ত করে নেওয়া যেতে পারে।

যেসব অফিস বা সংস্থার সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত, বা যেগুলো সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেদের আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।

এর আগে, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আগামী বছরের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে। সব মিলিয়ে, ২০২৬ সালে মোট ২৮ দিন ছুটি থাকবে, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।

Related Topics

টপ নিউজ

সরকারি ছুটি / জনপ্রশাসন মন্ত্রণালয় / ২০২৬ সালের সরকারি ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান
  • ২৭৭ জনকে উপসচিব পদে পদোন্নতি
  • ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের চমক, দেশে সরকারি ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট
  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net