Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, দাম ১০ হাজার টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 06:55 pm
Last modified: 06 November, 2025, 07:05 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন তিনজন
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, দাম ১০ হাজার টাকা

তবে শ্রমিক, কৃষক, মজুর ও প্রান্তিক শ্রেণির আবেদনকারীদের জন্য ফি রাখা হয়েছে ২ হাজার টাকা।
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 06:55 pm
Last modified: 06 November, 2025, 07:05 pm
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের দাম ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য এর দাম ২ হাজার টাকা নির্ধারণ করেছে দলটি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি এই ঘোষণা দেয়।

দলটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি অল্প কিছু প্রভাবশালী মানুষের হাতে সীমাবদ্ধ ছিল। এবার সেই সংস্কৃতি ভাঙতে চায় এনসিপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে তিনভাবে—

১. সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ে এসে

২. অনলাইনে nomination.ncpbd.org ওয়েবসাইটের মাধ্যমে

৩. বিভিন্ন অঞ্চলের মুখ্য সংগঠক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।

এসময় মনোনয়ন ফর্মে ব্যক্তিগত ও রাজনৈতিক তথ্যের পাশাপাশি নৈতিকতা, স্বচ্ছতা এবং 'নতুন রাজনীতি' সম্পর্কে প্রার্থীর ধারণা জানতে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে।

আবেদনকারীদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত এবং একটি নামমাত্র ফিও জমা দিতে হবে। 

রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও বরিশাল—এই ১০ বিভাগে মনোনয়ন কার্যক্রম তদারকির জন্য দলটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দিয়েছে।

সাধারণ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে শ্রমিক, কৃষক, মজুর ও প্রান্তিক শ্রেণির আবেদনকারীদের জন্য ফি রাখা হয়েছে ২ হাজার টাকা।

পার্টির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

Related Topics

টপ নিউজ

এনসিপি / মনোনয়ন ফরম / ত্রয়োদশ জাতীয় নির্বাচন / জাতীয় নাগরিক পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন তিনজন
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net