Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে বিভিন্ন জেলায় সংঘর্ষ-ভাঙচুর

বাংলাদেশ

বিবিসি বাংলা
04 November, 2025, 06:55 pm
Last modified: 04 November, 2025, 10:49 pm

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে বিভিন্ন জেলায় সংঘর্ষ-ভাঙচুর

গতকাল বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ওই আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়। এর পরপরই ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিবিসি বাংলা
04 November, 2025, 06:55 pm
Last modified: 04 November, 2025, 10:49 pm

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দলটির নেতা-কর্মীদের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেওয়ায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় ১২ জন আহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ওই আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়। এর পরপরই ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন জাবেদ মাসুদ মিল্টন। মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও তিনি নেতা-কর্মীদের পাশে ছিলেন। অথচ মাঠে অনুপস্থিত একজনকে হঠাৎ মনোনয়ন দেওয়া হয়েছে। এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তোলেন।

মেহেরপুর-২ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন দাবি করেন, মনোনয়নবঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ তার ক্যাডার বাহিনীরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

হামলায় বিএনপির অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান, উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার পর গাংনীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ।

এদিকে, চাঁদপুর-৪ আসন ফরিদগঞ্জে মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা এম এ হান্নানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এম এ হান্নানের সমর্থক নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের শান্ত করার চেষ্টা করে।

সকাল থেকেই ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন।

ওই সময় তারা মনোনয়ন পাওয়া লায়ন মো. হারুনুর রশিদের বিলবোর্ড ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, মাগুরা -২ আসনে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন না দেওয়ায় তার নির্বাচনী এলাকা মাগুরার মহম্মদপুর-শালিখা ও সদর উপজেলার চার ইউনিয়নের সমর্থকরা গতকাল রাতেই সেখানে বিক্ষোভ করে।

নিতায় রায় চৌধুরীকে অযোগ্য প্রার্থী দাবি করে বিক্ষোভকারীরা অবিলম্বে তাকে বাদ দিয়ে রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

কুষ্টিয়ায় বিক্ষোভ-হামলা, ককটেল বিস্ফোরণ

এদিকে আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সমর্থকদের বিরুদ্ধে হামলা, বাড়িঘরে ককটেল বিস্ফোরণ ও অফিস ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়নবঞ্চিত ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল সমর্থকরা।

আজ বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ- বাচ্চু মোল্লার নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার পর তার সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন এবং দৌলতপুরের বিভিন্ন স্থানে 'জুয়েল ভুয়া, জুয়েল ভুয়া' স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি / মেহেরপুর / সংঘর্ষ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net