Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার; দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে হিন্দু যুবকরা: গোলাম পরওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 04:30 pm
Last modified: 31 October, 2025, 04:43 pm

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • জামায়াতের সঙ্গে এনসিপির আদর্শিক জোট গঠনের সংবাদ ‘বিভ্রান্তিকর’

হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার; দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে হিন্দু যুবকরা: গোলাম পরওয়ার

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 04:30 pm
Last modified: 31 October, 2025, 04:43 pm
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী/ফেসবুক

হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে দেশে ইসলামী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নভেম্বরে গণভোট আয়োজন করে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দেয়ারও দাবি জানিয়েছেন তিনি। 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর সনাতন শাখার আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, 'স্বাধীনতার পর থেকে সব সরকারই হিন্দুদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে ইসলামী সরকার প্রয়োজন। যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-হুমকি দিচ্ছে, তাদের হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবে না। হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।'

তিনি বলেন, '৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা মাস্তান, দখলদার, চাঁদাবাজরা সরকারের সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শোষণ করেছে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার দাফন করা হবে ইনশাল্লাহ।'

দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, 'আমরা সেই পরিবর্তন আনতে চাই। লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকী আছে সেটি হচ্ছে জামায়াতের দাঁড়িপাল্লা।'

গোলাম পরওয়ার বলেন, 'দেড় হাজার জীবন, ৪০ হাজারের আহতের মধ্য দিয়ে চব্বিশের পরিবর্তনে ঢাবি, চবি, রাবি, জাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও সেই বার্তা দেশবাসী দেখাবে ইনশাল্লাহ।'

'তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাঙ্গা-গড়া হয়েছে, তরুণরাই সেইসব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। ডুমুরিয়ার এই ৫০ বছরের দুঃশাসন, অব্যবস্থাপনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা, যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে', আরও বলেন তিনি।  

সম্মেলনে উপজেলা হিন্দু কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী বলেন, 'নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মিয়া গোলাম পরওয়ারকে দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে হবে।'

এদিকে, এই সম্মেলনকে কেন্দ্র করে ডুমুরিয়ার ১৪টি ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র সহকারে খন্ড খন্ড মিছিল অনুষ্ঠানস্থলে আসতে থাকে। এসব মিছিলে হিন্দু সম্প্রদায়ের বহু নারী-পুরুষ ও যুবক অংশ নেন।

উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও অতিরিক্ত জিপি অ্যাডভোকেট আবুল খায়ের, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোসলেম উদ্দিন, শরাফপুর সর্বজনীন পূজা মন্দিরের ঘোসাই সাধু প্রমথ গাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার এবং প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / হিন্দু / সনাতন ধর্মাবলম্বী / দাঁড়িপাল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • জামায়াতের সঙ্গে এনসিপির আদর্শিক জোট গঠনের সংবাদ ‘বিভ্রান্তিকর’

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net