Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
জামায়াতের সঙ্গে এনসিপির আদর্শিক জোট গঠনের সংবাদ ‘বিভ্রান্তিকর’

বাংলাদেশ

শতাব্দীকা ঊর্মি
22 February, 2026, 07:10 pm
Last modified: 23 February, 2026, 09:15 am

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির

জামায়াতের সঙ্গে এনসিপির আদর্শিক জোট গঠনের সংবাদ ‘বিভ্রান্তিকর’

জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের খবরকে ‘মিসলিডিং’ আখ্যা দিয়ে দলটির সদস্য সচিব মনিরা শারমিন বলেন, ‘জামাতের সঙ্গে এনসিপির জোটের খবরটা বিভ্রান্তিকর। নতুন করে কিছুই হয়নি। নির্বাচনের আগে যে অবস্থান ছিল, এখনও সেরকমই আছে। এখানে নতুন কোনো ডাইমেনশন নেই।’
শতাব্দীকা ঊর্মি
22 February, 2026, 07:10 pm
Last modified: 23 February, 2026, 09:15 am
কোলাজ: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক জোটে যাওয়ার বিষয়ে এখনও কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে জামায়াতের সঙ্গে এনসিপির আদর্শিক জোট গঠনের সংবাদ 'বিভ্রান্তিকর' বলে জানিয়েছেন দলটির নেতারা।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে আমরা জামায়াতের সঙ্গে কাজ করছি। তবে আদর্শিক অ্যালায়েন্সে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে এখনও কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি।'

জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের খবরকে 'মিসলিডিং' আখ্যা দিয়ে দলটির সদস্য সচিব মনিরা শারমিন বলেন, 'জামাতের সঙ্গে এনসিপির জোটের খবরটা বিভ্রান্তিকর। নতুন করে কিছুই হয়নি। নির্বাচনের আগে যে অবস্থান ছিল, এখনও সেরকমই আছে। এখানে নতুন কোনো ডাইমেনশন নেই।'

অন্যদিকে, বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপি নেতারা।

মনিরা শারমিন বলেন, 'শপথ অনুষ্ঠানের দিন থেকেই বিএনপি নেতিবাচক ভূমিকা রাখছে। তারা সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় তাদের মতো করে। এটা তাদের দলীয় সংকীর্ণতার পরিচয়।'

সংস্কার ইস্যুতে রাজনৈতিক সমন্বয়ের প্রশ্নে তিনি আরও বলেন, 'সংস্কারের জন্য বড় শক্তি হিসেবে আমাদের মিত্র বলতে শুধু জামায়াতই আছে, যাদের সঙ্গে নিয়ে কথা বলা যায়।'

তবে আদর্শিক জোটের সম্ভাবনা নাকচ করে দেন এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। 

তিনি বলেন, 'জামায়াতের সঙ্গে জোট হবে এমন আমরা কোথাও বলিনি। আদর্শিক জোট হওয়ার কোনোই সম্ভাবনা নেই। সংস্কার নিয়ে আমাদের কিছু কমন স্ট্যান্ড আছে। এটা এখনও আরও কিছুদিন চলমান রাখতে হবে বলে মনে করছি।' 

তিনি দাবি করেন, সরকার সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় অনিশ্চয়তা তৈরি হচ্ছে। 

তিনি বলেন, 'কারণ সরকার সংস্কার পরিষদের শপথ না নেওয়ার ফলে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সংসদে বিরোধী দলীয় মেম্বারদের ঐক্যবদ্ধভাবেই উদ্যোগ নিতে হবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / এনসিপি / আদর্শিক জোট / নাসীরুদ্দীন পাটওয়ারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net