Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
১৩০টি দেশ কোভিড টিকার কোনো ডোজই পায়নি: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
18 February, 2021, 09:00 pm
Last modified: 18 February, 2021, 09:13 pm

Related News

  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • 'পরাশক্তিগুলো নিজেদের সীমাবদ্ধতা টের পাচ্ছে' -এফটিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব
  • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
  • জাতিসংঘ মহাসচিব পদে বৈশ্বিক প্রতিযোগিতা চায় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার আপত্তির সম্ভাবনা

১৩০টি দেশ কোভিড টিকার কোনো ডোজই পায়নি: জাতিসংঘ মহাসচিব

মহাসচিব বলেন, ১৩০টি দেশ এখনও কোভিড-১৯ টিকার কোনো ডোজই পায়নি। ‘সঙ্কটের এই ক্রান্তিলগ্নে ভ্যাকসিন সমতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যে সবচেয়ে বড় নৈতিকতার পরীক্ষা’ 
টিবিএস রিপোর্ট
18 February, 2021, 09:00 pm
Last modified: 18 February, 2021, 09:13 pm
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: ইউএন

টিকা প্রাপ্তি ও বিতরণে আন্তর্জাতিক পর্যায়ে 'চরম বৈষম্য ও অন্যায্যতা'র কঠোর নিন্দা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মাত্র ১০টি দেশ এপর্যন্ত প্রদানকৃত টিকার ৭৫ শতাংশ দিয়েছে জানিয়ে, সকল দেশের সকল নাগরিককে যত দ্রুত সম্ভব টিকার আওতায় আনতে জোরদার বৈশ্বিক প্রচেষ্টার দাবিও করেন তিনি।

গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে মহাসচিব বলেন, ১৩০টি দেশ এখনও কোভিড-১৯ টিকার কোনো ডোজই পায়নি। 'সঙ্কটের এই ক্রান্তিলগ্নে ভ্যাকসিন সমতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যে সবচেয়ে বড় নৈতিকতার পরীক্ষা।' 

পর্যাপ্ত বৈজ্ঞানিক সক্ষমতা, উৎপাদন কেন্দ্র এবং বিতরন ব্যবস্থা থাকা ধনী ও প্রভাবশালী দেশগুলোর প্রতি তিনি জরুরি ভিত্তিতে একটি বৈশ্বিক টিকাদান পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের আহবান জানান।  

বিশেষ করে, অগ্রসর অর্থনীতিগুলোর জোট জি-২০ সদস্যদের প্রতি তিনি একটি জরুরি টাস্কফোর্স তৈরি করে, ন্যায্যতার সঙ্গে টিকা সরবরাহের পরিকল্পনা ও তা বাস্তবায়নে অর্থায়ন করার মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। 'টাস্কফোর্সটির ওষুধ প্রস্তুতকারক সংস্থা, সংশ্লিষ্ট কাঁচামাল উৎপাদন শিল্প এবং পরিবহন সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ক্ষমতা থাকতে হবে', বলেও তিনি উল্লেখ করেন। 

আগামী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) শিল্পোন্নত সাতটি রাষ্ট্র; যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও ইতালির সম্মেলন। মহাসচিব বলেন, ওই বৈঠকের মাধ্যমে জোটটি- 'প্রয়োজনীয় আর্থিক তহবিল গঠনের উদ্যোগ নিয়ে বৈশ্বিক এ প্রচেষ্টা শুরু করতে পারে।' 

বুধবার নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকটি আহবান করেছিল স্থায়ী সদস্য ব্রিটেন। সেখানে ১৩টি দেশের মন্ত্রীরা সংঘাতপূর্ণ নানা অঞ্চলে কোভিড টিকা সরবরাহের সমস্যা ও তা সমাধানের বিষয়ে নানা সুপারিশ করেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যাল্যের সর্বশেষ তথ্য-উপাত্ত অনুসারে, করোনায় পৃথিবী জুড়ে আক্রান্ত হয়েছে প্রায় ১১ কোটি মানুষ। প্রাণহানি হয়েছে কমপক্ষে ২৪ লাখ। নানা দেশের টিকা উৎপাদক সংস্থা বিপুল পরিমাণে ডোজ তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছে। কিন্তু, তারপরও বঞ্চিত হয়েছে অনেক দেশ। ডোজের অগ্রিম চালান কিনে রাখা সত্ত্বেও ধনী কিছু দেশ চালান সঙ্কট লক্ষ্য করছে। এনিয়ে অভ্যন্তরীণ অসন্তোষেও পড়ছে কর্তৃপক্ষ।   

এর আগে ইউরোপিয় ইউনিয়নে চুক্তি অনুযায়ী পর্যাপ্ত টিকা সরবরাহ করা সম্ভব হবে না বলে জানায় অ্যাস্ট্রাজেনেকা। সম্প্রতি, একই ইঙ্গিত দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার, এনিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে ইউরোপীয়দের মধ্যে। ইতোপূর্বে, নিজ ভূখণ্ডে অবস্থিত কারখানায় উৎপাদিত টিকার চালান রপ্তানি বন্ধে একটি নিষেধাজ্ঞা জারির হুমকিও দেয় ইইউ।

ইইউ যখন উচ্চ সক্ষমতার ভ্যাকসিনের যথেষ্ট চালান চায়, ঠিক তখনই ১৩০টি দেশের বঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। পাঁচশ' কোটি ডলার তহবিলের অভাবে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দরিদ্র দেশে সমতার ভিত্তিতে টিকা সরবরাহের নিজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকাদান কর্মসূচি / টিকার চালান / জাতিসংঘ মহাসচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • 'পরাশক্তিগুলো নিজেদের সীমাবদ্ধতা টের পাচ্ছে' -এফটিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব
  • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
  • জাতিসংঘ মহাসচিব পদে বৈশ্বিক প্রতিযোগিতা চায় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার আপত্তির সম্ভাবনা

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net