Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
একটি দল স্বাক্ষর প্রত্যাহারের সুযোগ খুঁজছে, আরেকটি দল চায় সনদ বানচাল: আখতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 October, 2025, 02:40 pm
Last modified: 25 October, 2025, 02:58 pm

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

একটি দল স্বাক্ষর প্রত্যাহারের সুযোগ খুঁজছে, আরেকটি দল চায় সনদ বানচাল: আখতার

জোট গঠনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনো কোনো দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে সুনিশ্চিতভাবে আলোচনায় ঢুকিনি। দেশ ও জাতির স্বার্থে আমাদের জোট যে কোনো দলের সঙ্গে হতে পারে। আমরা সকলের জন্য ওপেন আছি।’
টিবিএস রিপোর্ট
25 October, 2025, 02:40 pm
Last modified: 25 October, 2025, 02:58 pm

একটি দল সনদ থেকে স্বাক্ষর প্রত্যাহারের সুযোগ খুঁজছে, অন্যদিকে আরেকটি দল জুলাই সনদ বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, 'সনদে স্বাক্ষর করার পর দলগুলো দুটো দলে বিভক্ত হয়েছে। একটি দল সনদ থেকে স্বাক্ষর প্রত্যাহারের সুযোগ খুঁজছে, অন্যদিকে আরেকটি দল জুলাই সনদ বানচাল করার চেষ্টা করছে।'

আখতার হোসেন বলেন, 'যে আদেশ জারি করা হবে, সেই ড্রাফট কমিশনকে তৈরি করতে হবে এবং আমাদের দেখাতে হবে, যেন জুলাই সনদ কোনো প্রতারণার দলিল না হয়ে যায়। জুলাই সনদে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা; এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সুনিশ্চিত হয় না।'

তিনি আরও বলেন, 'আদেশ প্রদান ও গণভোটের মাধ্যমে বাস্তবায়ন সুনিশ্চিত হলে জাতীয় নাগরিক পার্টি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে।'

আদেশের টেক্সট প্রসঙ্গে তিনি বলেন, 'গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তার সার্বভৌম অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সরকার গঠন করেছে। তাই জুলাই সনদের আদেশ সরকারকে জারি করতে হবে, যেন গণভোটের মাধ্যমে আগামী সংসদকে কনস্টিটিউট পাওয়ার দিয়ে সংবিধানের মৌলিক সংস্কার করা যায় এবং সেটি সংশোধিত সংবিধান ২০২৬ বলে পরিচিত হবে।'

তিনি বলেন, 'কমিশন এখনো আমাদেরকে জুলাই সনদের খসড়া দেওয়ার আশ্বাস দেয়নি; তবে সেটি যেন কোনো দলের দলীয় খসড়া না হয় সেটি নিশ্চিত করতে চাই।'

নোট অব ডিসেন্ট বিষয়ে তিনি বলেন, 'রাজনৈতিক দলগুলো যে বিষয়ে ঐকমত হয়েছে এবং যে বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে সেটাই বাস্তবায়ন করতে হবে। নোট অব ডিসেন্ট বাস্তবায়নের জন্য এত দীর্ঘ আলোচনা হয়নি। নোট অব ডিসেন্ট ঐতিহাসিক দলিলে রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকার জন্য, বাস্তবায়নের জন্য না।'

আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, 'আমরা এখনো কোনো দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে সুনিশ্চিতভাবে আলোচনায় ঢুকিনি। দেশ ও জাতির স্বার্থে আমাদের জোট যে কোনো দলের সঙ্গে হতে পারে। আমরা সকলের জন্য ওপেন আছি। সনদ বাস্তবায়নের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনা করছি।'

আরপিও সংস্কারের বিষয়ে আখতার হোসেন বলেন, সংষ্করণকে তারা ইতিবাচকভাবে দেখছেন, কিন্তু একটি রাজনৈতিক দল আরপিও সংশোধনীর বিষয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসে আপত্তি জানিয়েছে। তিনি বলেন, 'আইন উপদেষ্টাকে দরখাস্ত দিয়ে প্রতিবন্ধকতা তৈরির মানসিকতা দেখতে পাচ্ছি, অথচ আইন উপদেষ্টা এর সঙ্গে সম্পৃক্ত নন। এর মাধ্যমে প্রতীয়মান হয় সরকারের উপদেষ্টাদের কিছু কিছু দলের ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়, এটাকে আমরা অনুচিত মনে করি।'

তিনি আরও বলেন, 'আমাদের কাছে আবারো প্রতিভাত হবে সরকার যে লন্ডনে বৈঠক করেছিল তার ধারাবাহিকতায় সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তরের দিকে অগ্রসর হচ্ছে; যা জাতির জন্য সুস্থ কোনো প্রক্রিয়া হতে পারে না।'

আখতার হোসেন বলেন, 'আমরা চাই প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের প্রতীকে নির্বাচন করবে। আমরা আমাদের শাপলা প্রতীকের জন্য লড়াই-সংগ্রাম করছি। আমরা আমাদের শাপলা প্রতীকে নির্বাচন করতে চাই।'

Related Topics

টপ নিউজ

আখতার হোসেন / এনসিপি / জুলাই সনদ / জুলাই গণঅভ্যুত্থান / জোট গঠন / ঐকমত্য কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net