Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
অভ্যুত্থান 'ছিনতাইয়ের' আশঙ্কা: প্রধানমন্ত্রী নিয়োগে ক্ষুব্ধ মাদাগাস্কারের জেন-জি রা

আন্তর্জাতিক

বিবিসি
22 October, 2025, 06:20 pm
Last modified: 22 October, 2025, 06:29 pm

Related News

  • জেন-জি আন্দোলনের পর আসন্ন নির্বাচনে নেপালের প্রধানমন্ত্রী পদে লড়বেন সাবেক র‌্যাপার
  • গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য: নাহিদ
  • পূর্ব এশীয় পপ সংস্কৃতি যেভাবে জেন-জি আন্দোলনকে অনুপ্রাণিত করছে
  • জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল
  • দেশে দেশে জেন-জি অভ্যুত্থান, ভারতের তরুণরা রাস্তায় নামছে না কেন

অভ্যুত্থান 'ছিনতাইয়ের' আশঙ্কা: প্রধানমন্ত্রী নিয়োগে ক্ষুব্ধ মাদাগাস্কারের জেন-জি রা

গত সপ্তাহে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানারিনা একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন এবং শুক্রবার রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন। সোমবার, তিনি ব্যবসায়ী হেরিনৎসালামা রাজাওনারিভালোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু ফেসবুকের এক বিবৃতিতে ‘মাদাগাস্কারের বিপ্লবী তরুণগোষ্ঠী’ বা 'জেন জি মাদা' জানিয়েছে, এই নিয়োগটি ‘অস্বচ্ছ’ এবং ‘কোনো রকম আলোচনা ছাড়াই’ করা হয়েছে।
বিবিসি
22 October, 2025, 06:20 pm
Last modified: 22 October, 2025, 06:29 pm
সরকার পতন পরবর্তী উল্লাসে জেন-জি আন্দোলনকারীরা। ছবি : এএফপি

মাদাগাস্কারের জেন-জি আন্দোলনের কারণে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এখন আন্দোলনকারীরা দেশের নতুন শাসকের নিযুক্ত প্রধানমন্ত্রীর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

গত সপ্তাহে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানারিনা একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন এবং শুক্রবার রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন।

সোমবার, তিনি ব্যবসায়ী হেরিনৎসালামা রাজাওনারিভালোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু ফেসবুকের এক বিবৃতিতে  মাদাগাস্কারের  তরুণগোষ্ঠী  বা 'জেন-জি মাদা' জানিয়েছে, এই নিয়োগটি 'অস্বচ্ছ' এবং 'কোনো রকম আলোচনা ছাড়াই' করা হয়েছে।

জেন-জি মাদা আরও বলেছে যে, এই সিদ্ধান্তটি সেই 'কাঠামোগত পরিবর্তনের পরিপন্থী' যা এই আন্দোলন চেয়েছিল।

পূর্ববর্তী সরকারের সাথে তার সংযোগের কথা উল্লেখ করে দলটি জানতে চেয়েছে, কীভাবে রাজাওনারিভালোকে নির্বাচিত করা হলো।

"আমাদের বিপ্লব ছিনতাই হতে দেব না। মালাগাসি যুবসমাজ জেগে আছে এবং সংঘবদ্ধ হচ্ছে," জেন-জি মাদার পক্ষ থেকে বলা হয়।

প্রায় এক মাস আগে মাদাগাস্কারে ঘন ঘন জল এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিক্ষোভ শুরু হয়েছিল।

তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন সমাজের অন্যান্য অংশকেও আলোড়িত করে এবং রাজনৈতিক পরিবর্তনের বৃহত্তর দাবিতে রূপান্তরিত হয়।

রাজোয়েলিনার আলোচনার আহ্বান বিক্ষোভ থামাতে ব্যর্থ হয় এবং প্রেসিডেন্ট আত্মগোপনে চলে যান। ব্যাপকভাবে খবর ছড়িয়ে পড়ে যে তিনি বিদেশে পালিয়ে গেছেন।

এক সপ্তাহ আগে, দেশের অভিজাত সেনা ইউনিট ক্যাপস্যাট-এর প্রধান কর্নেল রান্দ্রিয়ানারিনা হস্তক্ষেপ করেন এবং সামরিক বাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেন।

১৭ই অক্টোবর বেসামরিক পোশাকে শপথ নেওয়ার পর তিনি রাস্তায় নামা তরুণদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, "পরিবর্তনের আকাঙ্ক্ষায় উজ্জীবিত এক জনগণের সাথে... আমরা আমাদের জাতির জীবনে আনন্দের সাথে একটি নতুন অধ্যায় শুরু করছি।"

রাজাওনারিভালোর নিয়োগের ব্যাখ্যা না দেওয়া হলে বা তা বাতিল না করা হলে জেন জি মাদা ঠিক কী করবে তা জানায়নি, তবে দলটি স্পষ্ট করে দিয়েছে যে তারা নতুন প্রশাসনের কার্যকলাপের ওপর নজর রাখবে।

জেন জি মাদার বিবৃতিতে শেষে বলা হয়েছে, "আমরা অতীতের ব্যর্থ পদ্ধতিগুলোকে নতুন রূপে চলতে দেব না।"

Related Topics

টপ নিউজ

মাদাগাস্কার / জেন-জি আন্দোলন / গণঅভুত্থান / জেন জি বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • জেন-জি আন্দোলনের পর আসন্ন নির্বাচনে নেপালের প্রধানমন্ত্রী পদে লড়বেন সাবেক র‌্যাপার
  • গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য: নাহিদ
  • পূর্ব এশীয় পপ সংস্কৃতি যেভাবে জেন-জি আন্দোলনকে অনুপ্রাণিত করছে
  • জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল
  • দেশে দেশে জেন-জি অভ্যুত্থান, ভারতের তরুণরা রাস্তায় নামছে না কেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net