Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
বিআরটিসির পাওনা পরিশোধ: জবাব দিতে জিপিকে ২ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2019, 11:35 pm
Last modified: 01 November, 2019, 11:39 am

Related News

  • দেশিয় কারখানায় তৈরি হলো বিআরটিসির এসি বাস  
  • গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%
  • ৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণফোনের সিইওসহ ৩ জন

বিআরটিসির পাওনা পরিশোধ: জবাব দিতে জিপিকে ২ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট

এ আদেশ দিয়ে ১৪ নভেম্বর পরবর্তী দিন ধার্য করে হয়েছে...
টিবিএস রিপোর্ট
31 October, 2019, 11:35 pm
Last modified: 01 November, 2019, 11:39 am

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা দাবির প্রায় ১২ হাজার ৫৮০ কোটির টাকার মধ্যে গ্রামীণফোন (জিপি) ন্যূনতম কত টাকা দিতে পারবে তা জানাতে তারা দুই সপ্তাহ সময় পেয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেসরকারি মোবাইল অপারেটরটির আবেদনের শুনানিতে  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দিয়ে ১৪ নভেম্বর পরবর্তী দিন ধার্য রেখেছে।

জিপির পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন ও শেখ ফজলে নূর তাপস। সঙ্গে ছিলেন আইনজীবী মেহেদী হাসান চৌধুরী, শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন শাওন। বিটিআরসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব।

পরে মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, "১৯৯৬ সাল থেকে মোট ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা ধরা হয়েছে, যেটি আইনত বৈধ না। তাছাড়া ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে ২ হাজার ১৯০ কোটি টাকা দেয়া হয়ে গেছে। সুতরাং মীমাংসিত একটা বিষয় নিয়ে ১৯ বছর পরে অভিযোগ তোলা কতটা আইনসঙ্গত সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ এ টাকার মধ্যে ২৩ শতাংশ হচ্ছে মূল টাকা। বাকি ৭৭ শতাংশ হচ্ছে সুদ। যেহেতু ইতিমধ্যে ২ হাজার ১৯০ কোটি টাকা দেয়া আছে। তাই বাকি টাকার বিষয়ে গ্রামীণফোনের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তাই দুই সপ্তাহ সময় নিয়েছি।"

বিটিআরসির অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে জিপি নিম্ন আদালতে আবেদন করলে তা ২৮ আগস্ট নামঞ্জুর করা হয়। পরে এ নিয়ে হাইকোর্টে আপিল করে জিপি, যার গ্রহণযোগ্যতার ওপর ১৭ অক্টোবর শুনানি হয়। পরে হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে বিটিআরসি তাদের পাওনা আদায়ের জন্য যাতে কোনো ব্যবস্থা না নেয় সে জন্য দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। একই সাথে আগামী ৫ নভেম্বর আপিল শুনানির দিন ধার্য রাখে। এরই মধ্যে বিটিআরসি আপিল বিভাগে আবেদন করে।

গ্রামীন ফোনের ব্যাপারে এর আগের আদেশ ছিল ২৪ অক্টোবর। ওই দিন ৩১ অক্টোবরের মধ্যে কত টাকা জিপি বিটিআরসিকে দিতে পারবে সেটা জানাতে বলেছিল আদালত।

Related Topics

টপ নিউজ

গ্রামীণফোন / বিআরটিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • দেশিয় কারখানায় তৈরি হলো বিআরটিসির এসি বাস  
  • গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%
  • ৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণফোনের সিইওসহ ৩ জন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net