Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
সরকারের প্রতি আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান আসকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 05:45 pm
Last modified: 15 October, 2025, 05:43 pm

Related News

  • ৪০ দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩: আসক
  • নির্বাচনের আগে তীব্র হচ্ছে রাজনৈতিক সহিংসতা; জানুয়ারিতে নিহত ১১, আহত ৬১৬
  • সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন নীতিমালা জারি
  • চলতি বছরে মব সন্ত্রাসে নিহত ১৯৭: আইন ও সালিশ কেন্দ্র
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের নির্দেশে আসকের উদ্বেগ

সরকারের প্রতি আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান আসকের

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসক বিশ্বাস করে সংলাপ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই চলমান সংকটের সমাধান সম্ভব। সরকারের বিচক্ষণ ও মানবিক পদক্ষেপই পারে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা করতে এবং শিক্ষাঙ্গনে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে।
টিবিএস রিপোর্ট
15 October, 2025, 05:45 pm
Last modified: 15 October, 2025, 05:43 pm
ছবি: সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি মেনে নিয়ে চলমান সংকট নিরসনের আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলন ও এর প্রেক্ষিতে সংঘটিত ঘটনাবলির বিষয়ে উদ্বেগ জানাচ্ছে।

বলা হয়, এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল শিক্ষকেরা রাজধানী ঢাকায় সমবেত হয়ে বিগত কয়েকদিন বাড়িভাড়া বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসনসহ বেশ কয়েকটি যৌক্তিক ও ন্যায্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক কোনো উদ্যোগ না পাওয়ায় শিক্ষকরা কর্মবিরতি ও সমবেত হয়ে আন্দোলন করে যাচ্ছেন। 

আসক জানায়, এদিকে আন্দোলন চলাকালে গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের ঘটনায় শিক্ষকদের বেশ কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার সঙ্গে সম্পৃক্ত পেশার মানুষদের প্রতি এমন আচরণ ছিল দুঃখজনক, একইসঙ্গে অগ্রহণযোগ্য। 

এতে বলা হয়, আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, শিক্ষকদের দাবি শুধু তাদের আর্থিক বা পেশাগত অধিকার নয়; এটি দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ ও সামাজিক স্বীকৃতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই আসক সরকারের প্রতি আহবান জানাচ্ছে, শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে তাদের দাবিগুলোর ইতিবাচক সমাধান করতে এবং শিক্ষা ক্ষেত্রে চলমান অচলাবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসক বিশ্বাস করে সংলাপ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই চলমান সংকটের সমাধান সম্ভব। সরকারের বিচক্ষণ ও মানবিক পদক্ষেপই পারে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা করতে এবং শিক্ষাঙ্গনে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে।

আরও বলা হয়, পাশাপাশি আসক আন্দোলনরত শিক্ষকদের ওপর বল প্রয়োগের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে। 

Related Topics

টপ নিউজ

আসক / এমপিওভুক্ত শিক্ষক / শিক্ষকদের দাবি / আইন ও সালিশ কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ৪০ দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩: আসক
  • নির্বাচনের আগে তীব্র হচ্ছে রাজনৈতিক সহিংসতা; জানুয়ারিতে নিহত ১১, আহত ৬১৬
  • সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন নীতিমালা জারি
  • চলতি বছরে মব সন্ত্রাসে নিহত ১৯৭: আইন ও সালিশ কেন্দ্র
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের নির্দেশে আসকের উদ্বেগ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net