Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
জুলাই জাতীয় সনদ নিয়ে অনিশ্চয়তা, জরুরি বৈঠক ডেকেছে ঐকমত্য কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 03:55 pm
Last modified: 15 October, 2025, 05:48 pm

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি
  • দলীয় প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিচ্ছে ইসি, বিটিভিকে চিঠি
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার
  • রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে: শফিকুল আলম
  • জুলাই সনদ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা চুক্তি: আলী রীয়াজ

জুলাই জাতীয় সনদ নিয়ে অনিশ্চয়তা, জরুরি বৈঠক ডেকেছে ঐকমত্য কমিশন

কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়ন পদ্ধতি বিষয়ে একটি পৃথক সুপারিশ দেওয়ার কথা থাকলেও সেটি এখনো চূড়ান্ত হয়নি। যদিও দলগুলো গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে একমত, তবে ভোটের দিন, সময় ও প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা রয়ে গেছে। কিছু দল সনদে সইয়ের আগে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিশ্চয়তা চাচ্ছে।
টিবিএস রিপোর্ট
15 October, 2025, 03:55 pm
Last modified: 15 October, 2025, 05:48 pm
ফাইল ছবি: বাসস

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সনদ বাস্তবায়নের উপায় ও প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার কারণেই এ অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক আহ্বান করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) এই সনদে স্বাক্ষর হওয়ার কথা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এর চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়। তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।

কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়ন পদ্ধতি বিষয়ে একটি পৃথক সুপারিশ দেওয়ার কথা থাকলেও সেটি এখনো চূড়ান্ত হয়নি। যদিও দলগুলো গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে একমত, তবে ভোটের দিন, সময় ও প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা রয়ে গেছে। কিছু দল সনদে সইয়ের আগে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিশ্চয়তা চাচ্ছে।

সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সূত্র জানায়, জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও পাঁচটি ইসলামপন্থি দলও সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া সনদে আপত্তি (নোট অব ডিসেন্ট) অংশে নিজেদের মতামত অন্তর্ভুক্ত না হওয়ায় বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ এবং বাসদ (মার্কসবাদী) সনদে সই করবে না বলে জানা গেছে।

অন্যদিকে গণফোরামও স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে। এ ছাড়া গণতন্ত্র মঞ্চের একাধিক দলও সনদে সই না করার পক্ষে অবস্থান নিয়েছে।

এদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কমিশন তা অন্তর্ভুক্ত করেনি।

গত ৩১ জুলাই সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে কমিশনের আনুষ্ঠানিক আলোচনা শেষ হয়। এরপর কয়েকটি দলের অনুরোধে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে পুনরায় দলগুলো ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কমিশন। ৯ অক্টোবর এ আলোচনা শেষ হয়।
সে আলোচনায় গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে ঐকমত্য তৈরি হয়। তবে গণভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

৯ অক্টোবরের বৈঠকে কমিশন জানিয়েছিল, দলগুলোর ও বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে সরকারকে বাস্তবায়ন পদ্ধতি সংক্রান্ত সুপারিশ দেওয়া হবে। এরপর কমিশন অনানুষ্ঠানিকভাবে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে আলোচনা করে মতপার্থক্য কমানোর চেষ্টা চালায়।

সূত্রগুলো জানায়, এখনো নির্ধারিত হয়নি- গণভোটের ভিত্তি কী হবে, গণভোট সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে কি না, কিংবা ভোটে কী ধরনের প্রশ্ন থাকবে। এসব বিষয়েই মূল মতভিন্নতা রয়ে গেছে।

ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার বৈঠকে দলগুলো সনদে সই করবে কি না- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রয়োজনে সনদ বাস্তবায়নের উপায় নিয়েও নতুন করে আলোচনা হবে। বৈঠকটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ঐকমত্য কমিশন / বৈঠক  / রাজনৈতিক দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি
  • দলীয় প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিচ্ছে ইসি, বিটিভিকে চিঠি
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার
  • রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে: শফিকুল আলম
  • জুলাই সনদ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা চুক্তি: আলী রীয়াজ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net