Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে প্রথমবারের মতো ছিটকে পড়লো যুক্তরাষ্ট্র; বাংলাদেশ ১০০তম

আন্তর্জাতিক

সিএনএন
15 October, 2025, 12:30 pm
Last modified: 15 October, 2025, 12:31 pm

Related News

  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প

বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে প্রথমবারের মতো ছিটকে পড়লো যুক্তরাষ্ট্র; বাংলাদেশ ১০০তম

পাসপোর্টের ক্ষমতা পরিমাপকারী সূচকের মধ্যে 'হ্যান্ডলি পাসপোর্ট ইনডেক্স' অন্যতম। এই সূচকের ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ ১০-এর তালিকা থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট।
সিএনএন
15 October, 2025, 12:30 pm
Last modified: 15 October, 2025, 12:31 pm
ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তা মূলত নির্ভর করে ভিসা ছাড়া কতগুলো দেশে প্রবেশাধিকার আছে তার ওপর। বিশ্বজুড়ে বিভিন্ন গন্তব্যে সহজেই প্রবেশের এই ক্ষমতা পরিমাপকারী একাধিক সূচকের মধ্যে 'হ্যান্ডলি পাসপোর্ট ইনডেক্স' অন্যতম। এই সূচকের ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ ১০-এর তালিকা থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট।

লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও রেসিডেন্সি বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান হ্যান্ডলি অ্যান্ড পার্টনারস ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করে।

শীর্ষে এশিয়ার তিন দেশ, যুক্তরাষ্ট্র ১২তম

বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার তিনটি দেশ। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। এরপর আছে দক্ষিণ কোরিয়া, যেখানে ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়া যায়। জাপান ১৮৯টি দেশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

সর্বশেষ ত্রৈমাসিক র‍্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্র ১২তম স্থানে নেমে এসেছে, যা মালয়েশিয়ার সঙ্গে একই অবস্থানে। সূচকটিতে ট্র্যাক করা ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নাগরিকেরা ১৮০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পান। 

হ্যান্ডলির গণনারীতি অনুযায়ী, একই স্কোর পাওয়া একাধিক দেশকে এক স্থানে রাখা হয়, ফলে কার্যত ৩৬টি দেশ যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে।

এদিকে, শক্তিশালী পাসপোর্টের এই সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। এই দুটি দেশের নাগরিকেরা বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট প্রথম স্থানে ছিল। এমনকি চলতি বছরের জুলাইয়েও এটি শীর্ষ ১০-এ নিজেদের স্থান ধরে রেখেছিল। 

মার্কিন পাসপোর্টের এমন পতনের পেছনে বেশ কিছু ভিসা নীতির পরিবর্তন কাজ করেছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকার বাতিল করে ব্রাজিল। 

অন্যদিকে, চীন জার্মানি ও ফ্রান্সসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের জন্য ভিসা ছাড়ের সুবিধা চালু করলেও যুক্তরাষ্ট্রকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করেনি।

পাপুয়া নিউগিনি এবং মিয়ানমারও তাদের প্রবেশ নীতি পরিবর্তন করেছে, যা অন্য দেশগুলোর পাসপোর্টের র‍্যাঙ্কিং বাড়ালেও যুক্তরাষ্ট্রের অবস্থান আরও দুর্বল করেছে। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার নতুন ই-ভিসা ব্যবস্থা চালু এবং ভিয়েতনামের ভিসা-মুক্ত তালিকায় যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া দেশটির পাসপোর্টের জন্য শেষ ধাক্কা হয়ে এসেছে। 

যুক্তরাজ্যের পতন, চীনের উল্লম্ফন

একসময় ২০১৫ সালে এই সূচকে শীর্ষে থাকা যুক্তরাজ্যের পাসপোর্টও এবার ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। গত জুলাই মাস থেকে দুই ধাপ নিচে নেমে ষষ্ঠ থেকে অষ্টম স্থানে ঠাঁই পেয়েছে দেশটি।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের এমন পতনের এই দশকে চীনের পাসপোর্টের শক্তিমত্তা বেড়েছে চোখে পড়ার মতো। ২০১৫ সালে ৯৪তম স্থান থেকে চীন ২০২৫ সালে ৬৪তম স্থানে উঠে এসেছে। 

এই সময়ে দেশটির পাসপোর্টধারীরা অতিরিক্ত ৩৭টি গন্তব্যে ভিসা-মুক্ত প্রবেশাধিকার লাভ করেছে। হ্যান্ডলি পাসপোর্ট ইনডেক্সের প্রতিবেদনে চীনের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে বেইজিংয়ের ক্রমবর্ধমান উদারতার কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে। 

এর মধ্যে রাশিয়া, উপসাগরীয় দেশগুলো, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে নতুন ভিসা-মুক্ত চুক্তি উল্লেখযোগ্য।

এই সূচকের অন্যতম সফল দেশ হলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত এক দশকে দেশটি ৪২তম স্থান থেকে ৮ নম্বরে উঠে এসে ৩৪ ধাপ উন্নতি করেছে।

তলানিতে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো

অন্যদিকে, তালিকার একদম তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। ১০৬তম স্থানে থাকা আফগান পাসপোর্টধারীরা মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন, যা চলতি বছরের শুরুতেও দুটি বেশি ছিল। 

১০৫তম স্থানে সিরিয়া (২৬টি গন্তব্যে প্রবেশাধিকার) এবং ১০৪তম স্থানে ইরাক (২৯টি গন্তব্যে প্রবেশাধিকার) রয়েছে। শীর্ষ ও তলানিতে থাকা পাসপোর্টের মধ্যে গতিশীলতার পার্থক্য বিশাল, প্রায় ১৬৯টি গন্তব্যের ফারাক।

এই তালিকাটি ছাড়াও আর্থিক প্রতিষ্ঠানগুলো নাগরিকদের জন্য বিভিন্ন পাসপোর্টের প্রবেশাধিকার অনুযায়ী র‍্যাঙ্কিং তৈরি করে। আর্টন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্স ১৯৩টি জাতিসংঘের সদস্য দেশ এবং ছয়টি অঞ্চল—তাইওয়ান, ম্যাকাও, হংকং, কসোভো, ফিলিস্তিনি অঞ্চল ও ভ্যাটিকানের পাসপোর্ট বিবেচনা করে। 

আর্টনের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাঙ্ক ২০২৫ অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ১৭৯ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে। ১৭৫ স্কোর নিয়ে সিঙ্গাপুর ও স্পেন যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে।

২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট (ভিসা-মুক্ত প্রবেশাধিকারের ভিত্তিতে):

১. সিঙ্গাপুর (১৯৩টি গন্তব্য)

২. দক্ষিণ কোরিয়া (১৯০)

৩. জাপান (১৮৯)

৪. জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন, সুইজারল্যান্ড (১৮৮)

৫. অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস (১৮৭)

৬. গ্রীস, হাঙ্গেরি, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সুইডেন (১৮৬)

৭. অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, মাল্টা, পোল্যান্ড (১৮৫)

৮. ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য (১৮৪)

৯. কানাডা (১৮৩)

১০. লাটভিয়া, লিচেনস্টাইন (১৮২)

১১. আইসল্যান্ড, লিথুয়ানিয়া (১৮১)

১২. যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া (১৮০)

Related Topics

টপ নিউজ

পাসপোর্ট / শক্তিশালী শীর্ষ ১০ পাসপোর্ট / ভিসা / বাংলাদেশ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net