Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
মিরপুরের পরিবর্তে প্রধান উপদেষ্টা এখন গুলশানের ভোটার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2025, 09:55 pm
Last modified: 12 October, 2025, 10:02 pm

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানের চেষ্টা: ৫ নারীসহ ৬ জনকে থানায় নিল পুলিশ

মিরপুরের পরিবর্তে প্রধান উপদেষ্টা এখন গুলশানের ভোটার

এনআইডির ডাটাবেজ অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস এতদিন ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায়। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
12 October, 2025, 09:55 pm
Last modified: 12 October, 2025, 10:02 pm
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: বাসস

নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালকের অনুমোদনের পর তার ভোটার ঠিকানা মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স থেকে পরিবর্তন করে গুলশান-২ এর বাসার ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি গুলশান এলাকাতেই ভোট দিতে পারবেন।

রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয় গত ফেব্রুয়ারিতেই, তবে প্রায় আট মাস পর রবিবার বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রকাশ পায়।

এনআইডির ডাটাবেজ অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস এতদিন ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায়। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি তিনি লিখিতভাবে এনআইডি উইংয়ে ঠিকানা পরিবর্তনের আবেদন করেন। পরবর্তীতে এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। পরদিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন কার্যকর করা হয়।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে রমজানের আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এ সময় নতুন ভোটার সংযোজন, মৃতদের নাম অপসারণ এবং ঠিকানা পরিবর্তনের আবেদনও গ্রহণ করা হয়। বর্তমানে দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখেরও বেশি।
 
Related Topics

টপ নিউজ

ড. মুহাম্মদ ইউনূস / গুলশান / ভোটার / এনআইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানের চেষ্টা: ৫ নারীসহ ৬ জনকে থানায় নিল পুলিশ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net