বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১০ অক্টবোর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
