Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস, আইনি ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা জাহেদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2026, 01:35 pm
Last modified: 13 October, 2026, 01:49 pm

Related News

  • রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করলো বিমান
  • ১৪ বছরেও চালু হয়নি বিআরটি, ২,৮১১ কোটি টাকা ব্যয়ের পর এবার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত 
  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দাবির রায় স্থগিত
  • ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের
  • জার্মানির বিমানবন্দরে যাত্রী আটক, স্যুটকেসে মিলল ৯২ সাপ, টিকটিকি

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস, আইনি ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা জাহেদ

ভিডিওতে বিক্ষোভকারীদের 'ইউ আর আ টেররিস্ট' (আপনি একজন সন্ত্রাসী) এবং 'হোয়াই ইউ কাম হিয়ার?' (আপনি কেন এখানে এসেছেন?) বলে চিৎকার করতে শোনা যায়। 
টিবিএস রিপোর্ট
13 October, 2026, 01:35 pm
Last modified: 13 October, 2026, 01:49 pm
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। 

তিনি বলেন, 'এ ঘটনার জন্য দায়ী "আওয়ামী লীগের অপরাধীদের" কোনো ছাড় দেওয়া হবে না।'

আজ (১৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দলটি অতীতে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা না চেয়ে উল্টো নতুন করে সহিংসতা উসকে দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে হুইলচেয়ারে বসা অবস্থায় একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিক্ষোভ এবং মৌখিক আক্রমণের শিকার হচ্ছেন।

ভিডিওতে বিক্ষোভকারীদের 'ইউ আর আ টেররিস্ট' (আপনি একজন সন্ত্রাসী) এবং 'হোয়াই ইউ কাম হিয়ার?' (আপনি কেন এখানে এসেছেন?) বলে চিৎকার করতে শোনা যায়। 

তারা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ আনে এবং তার ভূমিকা ছাড়াও দেশের পুলিশ বাহিনীর সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ড. ইউনূসের হুইলচেয়ারটি একজন ব্যক্তি ঠেলে শান্তভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময়ে নিরাপত্তা কর্মী ও তার সহযোগীরা তাকে ঘিরে রেখেছিলেন, অন্যদিকে বিক্ষোভকারীরা তার দিকে উদ্দেশ্য করে অনবরত চিৎকার এবং সমালোচনামূলক মন্তব্য করছেন। 

এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি প্রকাশের সময় পর্যন্ত টিবিএস স্বতন্ত্রভাবে ঘটনাটির সঠিক তারিখ ও সময় নিশ্চিত করতে পারেনি।

Related Topics

টপ নিউজ

বিমানবন্দর / হেনস্তকারী / জাহেদ উর রহমান / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করলো বিমান
  • ১৪ বছরেও চালু হয়নি বিআরটি, ২,৮১১ কোটি টাকা ব্যয়ের পর এবার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত 
  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দাবির রায় স্থগিত
  • ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের
  • জার্মানির বিমানবন্দরে যাত্রী আটক, স্যুটকেসে মিলল ৯২ সাপ, টিকটিকি

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net